পাওনা টাকা আদায়ে কৃষকের গরু ছিনিয়ে নিলো জামাত নেতা!
পটুয়াখালী সংবাদাদতা:
পাওনা টাকা আদায়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক জামাত নেতার বিরুদ্ধে। গত জুমুয়াবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুটি গরু জোরপূর্বক ছিনিয়ে নেন একই ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক জলিল প্যাদা। এ ঘটনায় কৃষক বারেক মজুমদার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ জানান।
ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাসহ পঞ্চায়েত বাজারে জুমুয়াবার সন্ধ্যায় বৈঠকে বসলে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সেই টাকা আদায়ের জন্য গাভী দুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি।
বারেক মজুমদার বলেন, আমার ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে তার টাকার লেনদেন হয়েছে কিনা জানিনা। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওনার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে।
অভিযুক্ত জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলে, তার ছেলের কাছে টাকা পাই তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।