নারিকেল দ্বীপে ধরা পড়ল ৩২ কেজির পোয়া, দাম কত জানেন?
কক্সবাজার সংবাদাদতা:
জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের এক বিশালকায় পোয়া মাছ। যা দেখতে স্থানীয়রা নারিকেল দ্বীপের মাছ বাজারে ভীড় জমাচ্ছেন। মাছটির দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে এই মাছটি টেকনাফের নারিকেল দ্বীপের উত্তর সাগরে গণির জালে ধরা পড়ে।
এলাকাবাসী জানান, নারিকেল দ্বীপের গণি নামের এক জেলে প্রতিদিনের মত সাগরে মাছ শিকার করতে দ্বীপের উত্তর সাগরে জাল ফেলে। কিছুক্ষণ পরে জাল টেনে কূলে তুললে মাছটি দেখা যায়। পরে বাজারে এনে ওজন দিয়ে দেখে মাছটি ৩২ কেজি ৮০০ গ্রাম। যার দাম হাঁকাচ্ছেন ৬ লাখ টাকা।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এ মাছটির বায়ুথলী সার্জিক্যাল কাজে ব্যবহারিক হওয়ায় এর দাম বেশি হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।