হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, “যার সাথে মহব্বত, পরকালে তার হাশর-নশর তার সাথেই হবে।” (সহীহ বুখারী, হাদীছ নং- ৬১৬৯)
পৃথিবীর যেকোনো প্রান্তে বসে কোনোপৃথিবীর যেকোনো প্রান্তে বসে কোনো হারাম বা অন্যায় কাজ সমর্থন করার অর্থ হলো সেই পাপের অংশীদার হওয়া। ইসলামে কোনো অপরাধের প্রতি অন্তরের সন্তুষ্টি বা আসক্তিকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। (সুনানে আবু দাউদ, হাদিস নং- ৪৩৪৫)
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিশেষ প্রতিবেদন
সম্মানিত দ্বীন ইসলামে খেলাধুলা হারাম। সুতরাং এখন হারাম বিশ্বকাপের যে উন্মাদনা (পাগলামি) চলছে এবং তার স্রোতে মুসলমান নামধারীরা ভেসে বেড়াচ্ছে, তা সম্মানিত শরীয়ত অনুযায়ী কাট্টা হারাম ও কবীরা গুণাহ। যারা খেলাধুলা দেখছে, সমর্থন করছে, টাকা পয়সা খরচ করছে সবই হারাম ও কবীরা গুণাহ হচ্ছে। শুধু তাই নয় সম্মানিত ইসলামী শরীয়ত অনুযায়ী এ সকল মুসলমানদের হাশর নশরও কাফেরদের সাথেই হবে। নাউযুবিল্লাহ!
এখন প্রশ্ন হচ্ছে- কাফির মুশরিকদের যে সকল দেশগুলোকে মুসলমান নামধারীরা সমর্থন জানাচ্ছে, তাদেরকে মহব্বত করছে, খেলোয়াড়দের প্রশংসা করছে, তারা কি দ্বীন ইসলাম সমর্থন করে? তারা কি মুসলমানদের মুহব্বত করে? করে না বরং দ্বীন ইসলাম ও মুসলমানদের প্রতি তাদের রয়েছে কট্টর বিদ্বেষ। বাস্তব উদাহরণস্বরূপ এখানে দ্বীন ইসলাম ও মুসলমানদের প্রতি কাফিরদের দেশগুলোর বিদ্বেষী মনোভাব ও ইসলাম বিদ্বেষের কিছু নমুনা তুলে ধরা হলো-
(২য় পর্ব)
ব্রাজিল:
১. দখলদার ইসরায়েলের ঘনিষ্ঠ বাণিজ্য সহযোগী ব্রাজিল। প্রত্যক্ষভাবে গণহত্যার বিরুদ্ধে বক্তব্য দিলেও তা কেবলই মৌখিক অবস্থান। বাস্তবে পরোক্ষভাবে ইসরায়েলকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে ব্রাজিল।
২. ২০২৫ সালে ব্রাজিল ইসরায়েলে ৫৬৮.৬৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, এবং ইসরায়েল ব্রাজিল থেকে ৫৮২.৪৮ মিলিয়ন ডলার আমদানি করেছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ থেকে ২০২৫ সালে ব্রাজিলের সাথে ইসরায়েলের বাণিজ্য উদ্বৃত্ত ৪৫.১% বৃদ্ধি পেয়েছে- যা ইসরায়েলের দ্রুততম বর্ধনশীল বাণিজ্য উদ্বৃত্তগুলোর একটি।
৩. ২০২৪ সালে, যেসব সরকার মৌখিকভাবে দখলদার ইসরায়েলের গণহত্যার সমালোচনা করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যেমন ব্রাজিল, তারাই ২০২৩ সালের তুলনায় ৫১% রপ্তানি বৃদ্ধি করেছে- এই বৈপরীত্য বিশ্লেষকদের কাছে বিশেষভাবে সমালোচিত হয়েছে।
৪. মসজিদ হামলা (২০২১): পারানা রাজ্যের পন্তা গ্রোসায় ইমাম আলী মসজিদে হামলাকারীরা রাতের বেলা প্রবেশ করে জিনিসপত্র ভাঙচুর করে এবং একটি কুরআন শরীফের কপি পুড়িয়ে দেয়।
৫. সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে ৭৩% মুসলিম নারী রাস্তায় কোনো না কোনো ধরনের আক্রমণের শিকার হয়েছেন, এর মধ্যে ১০% শারীরিক আক্রমণ। অন্য এক জরিপে জানা যায়, প্রায় ৬০-৭০% ব্রাজিলীয় মুসলিম কোনো না কোনো ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছেন।
৬. নির্দিষ্ট কিছু ঘটনা: এক নারীর কন্যার হিজাব জোরপূর্বক ছিঁড়ে ফেলা হয়। এক নারীর চোখে অজ্ঞাত আক্রমণকারী কীটনাশক স্প্রে করে। পোর্তো আলেগ্রের একটি মসজিদের ইমাম জানান, গাজা-বিরোধী বিক্ষোভে তাকে "সন্ত্রাসী" ও অন্যান্য অপমানজনক শব্দে ডাকা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ফজ দো ইগুয়াসুতে দুই মুসলিম নারী (সিরীয় ও লেবাননি বংশোদ্ভূত) একটি শপিংমলে শারীরিক ও মৌখিক নির্যাতনের শিকার হন- এক ব্যক্তি জোরপূর্বক হিজাব খোলার চেষ্টা করে এবং বর্ণবাদী-ধর্মীয় গালিগালাজ করে।
এদের ইসলাম বিদ্বেষের ফিরিস্তি তুলে ধরলে তা বর্ণনা করে শেষ করা যাবে না। এতোটা কট্টর ইসলাম বিদ্বেষীদেরকে কি করে মুসলমান হয়ে সমর্থন জানাচ্ছে, সেটাও খেলাধুলার মতো একটা হারাম বিষয়ে? অথচ এই মুসলিম নামধারীরাই আবার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষেও কথা বলে। এটা কি দ্বিচারিতা নয়? এটা কি মুনাফিকি নয়?
মনে রাখতে হবে- মৃত্যুর গড়গড়া ওঠা পর্যন্ত তওবার দরজা খোলা রয়েছে। খালেছ তওবা করে কুফফারদের অনুসরণ, মুহব্বত থেকে ফিরে আসো। মুত্যুর আগেই মুসলমান হয়ে যাও।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন- হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর এবং মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না।" (পবিত্র সূরা আল-ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ ১০২)
-মুহম্মদ ইব্রাহিম সোহেল, কেরানীগঞ্জ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আপনি কতটুকু মুসলমান...?
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকান্ড কিছু দেখলেই অবনত হওয়া নত হওয়া একটি বদ খাছলত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমন্বিত অক্ষ ও বাংলাদেশের অবস্থান
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শক্ত মানসিকতার দৃঢ়চিত্ত শাসন: বাংলাদেশের জন্য প্রয়োজনীয় শিক্ষা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্বত্য চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জোরালো পদক্ষেপ গ্রহণ করা সরকারের জন্য ফরজ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (২)
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (১)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজাতিগুলোকে যেভাবে উস্কানি দিচ্ছে এনজিওগুলো
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনি কি শুকরের চর্বিযুক্ত সাবান দিয়ে গোসল করে ইবাদত বন্দেগী করছেন?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী মূল্যবোধহীন সরকার ব্যবস্থায় ‘ভেজাল খাদ্য’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্বার্থের চরম বিসর্জন-ভারতের উচ্চভোল্টেজ করিডর কার স্বার্থে?
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অমান্য করলেই কাটা পড়বে বিদ্যুৎ, গ্যাস ও পানি
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












