ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নদীভাঙনের গুজব ছড়িয়ে রাতের আঁধারে গ্রামীণ একটি সড়কের কয়েক হাজার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক জামাত নেতার বিরুদ্ধে। ইট তুলে নেওয়ার ফলে একমাত্র যোগাযোগের পথটি দিয়ে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসাসংলগ্ন সড়কে।
এদিকে ঘটনার প্রতিকার ও জড়িতদের বিচার দাবিতে শনিবার স্থানীয় বাসিন্দাদের পক্ষে বাবুল শেখ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে এলাকার একাধিক ব্যক্তির স্বাক্ষর রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার বেলবানা গ্রামের গোলাম কুদ্দুসের নেতৃত্বে একদল লোক এ ঘটনায় জড়িত। এলাকায় গোলাম কুদ্দুস জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচিত হলেও দলটির উপজেলা শাখার নেতারা জানিয়েছেন, তিনি কেবল একজন সমর্থক এবং দলের কোনো পদে নেই।
স্থানীয়দের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মধুমতী নদীকূল ঘেঁষে নির্মিত চর খোলাবাড়িয়া এলাকার ইটের সড়কটি স্থানীয়দের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন কয়েক শ মানুষ এবং হালকা ও মাঝারি যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। অভিযোগে বলা হয়, গত জুমুয়াবার রাতে একদল লোক সড়কটির প্রায় ৩০০ মিটার অংশের ইট তুলে নেয়। মধুমতী নদীতে সড়কটি বিলীন হয়ে যাবে-এমন গুজব ছড়িয়ে তারা ইটগুলো তুলে বিভিন্ন বাড়িতে নিয়ে রাখে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
তাদের দাবি, সড়ক থেকে অন্তত ১ লাখ ইট তুলে নেওয়া হয়েছে। ইট তুলে নেওয়ার ফলে সড়কটি কাদামাটি ও খানাখন্দে পরিণত হয়েছে। এতে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ভ্যান চলাচল। অভিযোগের সূত্র ধরে অভিযুক্ত কয়েকজনের বাড়িতে গিয়ে সড়কের ইট গচ্ছিত রাখার সত্যতাও পাওয়া গেছে বলে দাবি স্থানীয়দের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ছে,
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশ নিয়ে গবেষণা কেবলই কাগজ-কলমে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম ওয়াসার ৫ হাজার কোটি টাকার মেগা সোয়ারেজ প্রজেক্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কৃত্রিম তন্তুর কাপড় আমদানিতে শর্ত শিথিল
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)