পবিত্র শাওওয়াল শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে আজ ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
আজ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র ২৯ মাহে রমাদ্বান শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ১১ হাদী আশার ১৩৯১ শামসী, (১০ এপ্রিল ২০২৪ খৃঃ.) হবে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ১লা তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উনার দিন।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, পবিত্র রমাদ্বান শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ১২ হাদী আশার ১৩৯১ শামসী (১১ এপ্রিল ২০২৪ খৃ.) হবে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যাঁরা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৫ হিজরী সনের পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে ১৪৪৫ হিজরী সনের পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে, আজ ২৯শে রমাদ্বান শরীফ ১৪৪৫ হিজরী, ১০ হাদী আশার, ১৩৯১ শামসী, (০৯ এপ্রিল, ২০২৪ খৃঃ.) ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায়। আজ চাঁদ দিগন্তরেখার ০৮ ডিগ্রী ৩৮ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ১৭ ঘণ্টা ৪৮ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে এবং চন্দ্রাস্ত ৭টা ০২ মিনিটে অর্থাৎ ০ ঘন্টা ৪৪ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। আজ চাঁদ অবস্থান করবে ২৭৯ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৭৮ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ০৯ ডিগ্রী ৩১ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০০.৬৯% আলোকিত থাকবে।
আজ বাংলাদেশের আকাশে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যাবার সম্ভাবনা নেই।
সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। সে লক্ষ্যে সকলকে আজ ২৯শে রমাদ্বান শরীফ ১৪৪৫ হিজরী দিবাগত সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।