চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকা-ের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচাঘর পুড়ে গেছে। এসব বাড়ির কোনোটির বাসিন্দারা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। অর্থাৎ বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের। আর যারা আছেন চোখের সামনে নিজের বসতি পুড়তে দেখে বিলাপ করে বাসিন্দারা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ। একারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।