সম্পাদকীয়-১
পবিত্র লাইলাতুল বরাতে সংশয়বাদী ও নাসীকারীরা বালহুম আদ্বল। ওদের অন্তরে মোহর পড়ে গেছে পবিত্র লাইলাতুল বরাতে বিশ্বাসী হওয়া ছাড়া কেউ মুসলমান হতে পারে না। মহিমান্বিত লাইলাতুল বরাত উনাকে উপলব্ধি ও উদযাপনের সর্বোত্তম স্থান হলো রাজারবাগ শরীফ
, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সম্মানিত মাস সমূহের মাঝে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১৪ তারিখ দিবাগত রাত হচ্ছেন ‘পবিত্র শবে বরাত’। এ রাতের ফযীলত, নাযাত ও বরকতের কথা, দোয়া কবুলের বা দোয়া দ্বারা স্বীয় তাক্বদীর পরিবর্তন করার কথা প্রায় সকলেই অবগত।
আখিরী উম্মতের প্রতি মহান আল্লাহ পাক উনার যেসব অমূল্য নিয়ামত মুবারক রয়েছে তার মধ্যে পবিত্র শবে বরাত একটি। বরাত বা তাক্বদীর ফায়সালার রাত হিসেবে এ রাতটি বিশেষ তাৎপর্যমন্ডিত। কাজেই বিশেষ আমল, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে এ রাতের ফযীলত হাছিলে প্রবৃত্ত হওয়া উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, তাক্বদীর খুব স্পর্শকাতর বিষয়। তাক্বদীর সম্পর্কিত বিভ্রান্তিকর আলোচনা অতীতের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে বলে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে। তবে তাক্বদীর দোয়া দ্বারা পরিবর্তিত হয় তাও পবিত্র হাদীছ শরীফ উনারই কথা।
সুতরাং পবিত্র শা’বান শরীফ মাস উনার চৌদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যখন মানুষের জন্ম-মৃত্যু, রিযিক বন্টনসহ, খাছ রহমত নাযিল করা হয় তখন সে রাত্রিতে ইবাদত-বন্দেগীতে মশগুল থেকে স্বীয় তাক্বদীরকে মুবারক করাই বুদ্ধিমানের কাজ। যদিও কোন কোন মহল মনে করে যে, পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে পবিত্র শবে-বরাত পালনের কোন নির্দেশনা নেই। কিন্তু বাস্তবে তা সত্য নয়।
(২)
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “এ বরকতময় রজনীতে আমার নিকট হতে প্রত্যেক হিকমতপূর্ণ কাজের ফায়সালা মুবারক করা হয়।” (পবিত্র সূরা দুখান শরীফ)
বর্তমান যামানাকে আখিরেরও আখির বলতে হয়। অর্থাৎ পবিত্র ক্বিয়ামত অতি নিকটবর্তী। পবিত্র ক্বিয়ামত উনার অনেক লক্ষণই এখন প্রকাশিত ও প্রতিভাত।
নামধারী, ধর্মব্যবসায়ী উলামায়ে ‘সূ’রা- উলামায়ে হক্কানী রব্বানী, উলামায়ে মুহাক্কিক-মুদাক্কিকগণ উনাদের- ফতওয়া মুবারক উনার বিরোধিতা করবে, এটাই ক্বিয়ামতের বড় আলামত। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এদেরকে ‘দাজ্জালে কায্যাব বা মিথ্যাবাদী দাজ্জাল’ বলা হয়েছে। এই দাজ্জালরা নতুন চমক তৈরির লক্ষ্যে এখন প্রচার করছে, ‘পবিত্র ইসলাম উনার মধ্যে ‘শবে বরাত’ বলতে কিছুই নেই।’ পাশাপাশি তারা আরো বলছে, ‘পবিত্র মীলাদ শরীফ, মাযার শরীফ যিয়ারত, কদমবুছি এগুলো পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে জায়িয নেই। নাঊযুবিল্লাহ!
কিন্তু তার বিপরীতে মহিলাদের জুমুয়াহ ও ঈদের জামায়াত, মহিলা মসজিদ, মহিলা জামায়াত, টিভি চ্যানেলে প্রোগ্রাম এসব কাজের জন্য তারা বড়ই উজ্জীবিত ও নিবেদিত। নাউযুবিল্লাহ!
(৩)
এক্ষেত্রে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠে যে, যেসব বিষয় মানুষকে আমলমুখী করে সেসব বিষয়কে তাদের খুব ভয়। তারা সেগুলোর ঘোর বিরোধী। আর যেসব কাজ তাদের তথাকথিত ইসলামী রাজনীতি তথা তাদের ধর্মব্যবসার সহযোগী বলে তারা মনে করে সেসব কাজের জন্য তারা খুব উদ্যোগী।
(৪)
উল্লেখ্য, প্রতিবছরই পবিত্র শবে বরাত উনার আগে বাতিল ফিরক্বার লোকেরা পবিত্র শবে বরাত উনার বিরুদ্ধে বলে। কিন্তু প্রতিবছরই এদেশের সাধারণ মুসলমান অত্যন্ত জওক-শওক এবং মহব্বত ও তা’যীম-তাকরীমের সাথে পবিত্র শবে বরাত পালন করে বাতিল ফিরক্বাদের প্রত্যাখান করে। কিন্তু তারপরেও তাদের লাজ-শরম হয়না, তারা হিদায়েত হয়না। মূলত: এরা ঐ সম্প্রদায় যারা অন্ধ, বধির ও বোবা এবং যাদের অন্তরে মোহর পড়ে গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১লা রজব মুবারক রাত্রি উনার কথা অনেকেই জানে না। দুই ঈদের রাতেও মানুষ থাকে অন্য কাজে ব্যস্ত। অপরদিকে পবিত্র লাইলাতুল ক্বদরেরও তারিখ অনির্দিষ্ট থাকে। কেবলমাত্র পবিত্র লাইলাতুল বরাতেই দোয়া কবুলের পাশাপাশি তাক্বদীর পরিবর্তনের সুযোগ হিসেবে মানুষের কাছে অবারিত।
(৫)
আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদাভুক্ত সম্মানিত মুসলমানগণ উনাদের সবারই জানা আছে, ১৪ই শা’বান শরীফ দিবাগত মুবারক রাত্রিতে মানুষের জন্ম-মৃত্যু, রিযিক বণ্টনসহ খাছ রহমত নাযিল করা হবে। তাই আজ বরাতের রাতে ইবাদত-বন্দেগীতে মশগুল থেকে স্বীয় তাক্বদীরকে মুবারক ও বরকতময় করাই বুদ্ধিমানের কাজ।
তবে এখানে উল্লেখ যে, পবিত্র লাইলাতুল বরাত উনাকে উদযাপনের জন্য যমীনের মধ্যে একমাত্র উত্তম স্থান হলো পবিত্র রাজারবাগ শরীফ। সুবহানাল্লাহ! কারণ এখানে অবস্থান করছেন যামানার মহান মুজাদ্দিদ ও ইমাম, আওলাদে রসূল, আহলে বাইতে রসূল, সাইয়্যিদুনা মামদূহ মুর্র্শিদ ক্বিবলা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। তিনি সম্মানিত সুন্নতী তরীক্বায় পবিত্র লাইলাতুল বরাত উদযাপন করেন। মহিমান্বিত ও বেমেছাল মকবুল মুনাজাত শরীফ পরিচালনা করেন। সঙ্গতকারণেই এখানে বর্ষিত হয় বেমেছাল ও অপার রহমত, বরকত ও নিয়ামতের ধারা। যে কেউ এখানে আসলে সে মহান ও অমূল্য নিয়ামত লাভে ধন্য হয়ে আজীবনের জন্য হিদায়েতপ্রাপ্ত ও রহমত লাভে ধন্য হতে পারেন। সবার জন্যই এ নিয়ামতের দ্বার খোলা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












