দেশে দেশে পবিত্র রোযা:
পবিত্র রমাদ্বান শরীফে সোমালিয়ার সংস্কৃতি ও সংহতি
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় পবিত্র রমাদ্বান শরীফ মাসের আমলগুলি মহাসমারোহ ও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আয়োজন করা হয়।
পবিত্র রমাদ্বান শরীফ মাস আসার আগেই সোমালিয়ার সর্বস্তরে শুরু হয় প্রস্তুতি। ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র রমাদ্বান শরীফের তাৎপর্য নিয়ে আলোচনা করা তাদের রেওয়াজ। বাজারেও এর প্রভাব স্পষ্ট, রমাদ্বান শরীফের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়।
সোমালিরা প্রতিদিন মাগরিবের পর অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্চ গলায় পরদিনের রোযার নিয়ত করেন। রাতের প্রধান খাবার গ্রহণ করেন ইশা ও তারাবীহ নামাযের পর। ইসলামি শিক্ষার প্রতি তাদের বিশেষ আগ্রহ রয়েছে, বিশেষ করে কুরআন শরীফ মুখস্থকরণের ক্ষেত্রে। গ্রামাঞ্চলে বহু হাফেজে কুরআন পরিবার দেখা যায়।
মসজিদ ছাড়াও ঘরে পরিবারের সবাই মিলে তারাবীহ নামায পড়ার চল প্রায় সর্বত্রই দেখা যায়। তারাবীহর পাশাপাশি সোমালিয়ার মসজিদগুলোতে রোযার মাসে কুরআন শরীফ তিলাওয়াত ও ইসলামিক বক্তৃতার আয়োজন করা হয়। বিভিন্ন শহরে আয়োজিত হয় ইসলামি বইমেলা ও ‘রমাদ্বান ফেস্টিভ্যাল’, যেখানে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানও থাকে।
রোযার মাসে সোমালিয়ার সমাজে দেখা যায় ধর্মীয় উৎসাহ, সামাজিক সংহতি এবং দানশীলতার এক অনন্য উদাহরণ, যা সবার জন্যই অনুপ্রেরণা হয়ে ওঠে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)