নাইজেরিয়ায় দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া-দাওয়া, আটক ২৫
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে পুলিশ প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সকলেই মুসলিম, পাশাপাশি রোযার শুরুতে খাবার বিক্রি করতে দেখা গেছে এমন ব্যক্তিদেরও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন জানিয়েছেন, রোযা না রাখার জন্য ২০ জন এবং খাবার বিক্রি করার জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান পুরো মাসজুড়ে চলবে।
তিনি বলেন, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, আমরা অমুসলিমদের নিয়ে মাথা ঘামাই না।’ আমিনুদ্দিন আরো বলেন, ‘রমাদ্বান শরীফের প্রতি কোনো অসম্মান ক্ষমা করা হবে না।’
তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে রোযার জন্য নির্ধারিত এই পবিত্র মাসে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাবে। আমরা তা ক্ষমা করবো না এবং সেই কারণেই আমরা এই গ্রেপ্তার অভিযানে বের হয়েছি।’
তিনি বলেন, ২৫ জনের বিরুদ্ধে শরিয়াহ আদালতে অভিযোগ আনা হয়েছে এবং সেই অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। হিসবাহ কর্মকর্তা আরো বলেন, মাঝে মাঝে লোকজনকে খেতে দেখলে তারা খবর পেয়ে যান।
তিনি বলেন, ‘আমরা এমন লোকদের কাছ থেকে ফোন পাই যারা জনসমক্ষে খেতে দেখে ক্ষুব্ধ হয়। তখন আমরা দ্রুত এলাকায় গিয়ে গ্রেপ্তার করি।’ সূত্র: বিবিসি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)