৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে, এবং এটি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এই দাবানলে এখন পর্যন্ত বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ হাজার ২০০ এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
উত্তর-পূর্ব জাপানের অফুনাতো শহরে প্রায় এক সপ্তাহ আগে দাবানল ছড়িয়ে পড়ে। আবহাওয়াবিদদের মতে, অস্বাভাবিক শুষ্ক শীত ও প্রবল বাতাস এই আগুনের মূল কারণ। গত সোমবার পর্যন্ত দাবানল ২ হাজার ১০০ হেক্টর ভূমি জ্বালিয়ে দিয়েছে এবং অগণিত ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া ২ হাজার মানুষ ঘর-বাড়ি পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন ধারণা করছে, এই দাবানলের কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে। গত সপ্তাহে শহরের একটি সড়কে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।
২ হাজারের বেশি আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) সদস্য ও দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঘন বন ও খাড়া পার্বত্য ভূমির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে উঠেছে। এই অঞ্চলটি ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত হওয়া শহরগুলোর মধ্যে অন্যতম।
অফুনাতোর মেয়র বলেছে, আগুনের শক্তি অনেক বেশি। এটি আরও ছড়িয়ে পড়তে পারে বলে আমরা শঙ্কিত।
জাপানের দাবানল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, ১৯৮০ এর দশকের পর এটিই সবচেয়ে বড় দাবানল। সম্প্রতি নাগানো প্রদেশের পার্বত্য অঞ্চলে আরও কিছু দাবানল দেখা দিলেও সেগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
.....................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)