‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ:
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ছুলাছা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর ১৪৪৮ হিজরি সনের প্রথম মাস পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
তাই ১০ই মুহররমুল হারাম শরীফ ১৪৪৮ হিজরী মুতাবিক আগামী ২৭ আউওয়াল ১৩৯৪ শামসী (২৬শে জুন, ২০২৬ খৃ:) জুমুয়াবার পালিত হবে পবিত্র আশুরা মিনাল মুহররম।
উল্লেখ্য, পবিত্র মুহররম শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং চট্টগ্রাম সীতাকু-, হবিগঞ্জ বাহুবল, নূরানীগঞ্জ, মৌলভীবাজার চাপুর, ঝিনাইদহ বারোবাজার, আমান বাড়িয়া; আখাউড়া, ও নূরপুর এলাকায় চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন।
চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ইয়াওমুল আরবিয়া (বুধবার) ১৮ আউওয়াল ১৩৯৪ শামসী, (১৭ জুন ২০২৬ খৃ:) পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের ১লা তারিখ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)