৬ মাসের শিশু বিএসএফের পুশইনের শিকার
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রৌমারী সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন ঘটনা ঘটেছে। ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হয়েছেন ছয়জন বাংলাদেশী নাগরিক, যাদের মধ্যে রয়েছে এক নারী, দুই শিশু এবং মাত্র ছয় মাস বয়সী এক শিশু।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে প্রচ- রোদে মাথার ওপর সামান্য প্লাস্টিক টাঙিয়ে শিশুকে কোলে নিয়ে অবস্থান করছেন এক দম্পতি। তাদের সাথে রয়েছে আরো দুই যুবক। টানা দুই দিন ধরে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
পুশইনের শিকার ছয়জনকে ১০৬০ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে রাখা হয়েছে। একদিকে ভারতের কাঁটাতারের বেড়া ও বিএসএফ ক্যাম্প।
অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে দূরত্বে খাল-এর মাঝেই তাদের অবস্থান। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী অস্ত্র হাতে পাহারা দিচ্ছে, যাতে তারা কোনো দেশের ভেতরে প্রবেশ করতে না পারেন।
স্থানীয়রা জানান, সীমান্তে অবস্থানরতদের জন্য নেই খাবার, পানি, গোসল বা স্যানিটেশনের ব্যবস্থা। মাঝে মধ্যে বিএসএফ কিছু খাবার দেয়, আর স্থানীয়রা বিস্কুট বা পানি পৌঁছে দেন। এভাবেই চলছে তাদের দিন। শিশুটিকে নিয়ে মায়ের আহাজারি হৃদয়বিদারক।
স্থানীয় মুস্তাফিজ বলেন, ‘ছয় মাসের শিশুর ওপর এমন অমানবিক আচরণ মেনে নেয়া যায় না। দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।’
জানা গেছে, গত রোববার সকালে গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে বিএসএফ পুশইনের চেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়। পরে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)