জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে ১৬২ কোটি ৩৮ লাখ মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এই সময়ে প্রবাসী আয়ের গতি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, জুনের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৩৮ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।
এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা এক মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত, এডিবির সতর্কতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপৎসীমার ওপর বইছে পাঁচ নদী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিত্যক্ত গ্যাস কূপ খননে আগ্রহী চীনের সিসিডিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশ ও দ্বীন রক্ষায় ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র মহাসমাবেশ থেকে সরকারের প্রতি দাবি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুরগি-ডিমের দাম বেড়েছে, সবজির দামও চড়া
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারি বৃষ্টিতে ডুবে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মৌলভীবাজারে পাঁচ স্থানে ভেঙে গেছে বাঁধ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন নিয়ম: আগে সুযোগ পাবে স্থানীয়রা, তারপর বিদেশি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)