ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৬)
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ রবি, ১৩৯৪ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ফতওয়া বিভাগ
(৪১৭)
عن ابي هريرة رضى الله عنه فى قول الله تعالى واولى الامر منكم قال: امراء السرايا.
عن مجاهد رحمة الله عليه قوله: واولى الامر منكم قال: اولو العلم والفقه.
عن أبى العالية وبكر بن عبد الله المزنى رحمة الله عليهما انهما قالا: العلماء.
عن الحسن رحمة الله عليه في قول الله تعالى واولى الامر منكم قال: اولى العلم والفقه والعقل والراى.
عن عكرمة رحمة الله عليه في قول الله تعالى واولى الامر منكم قال: ابو بكر عليه السلام وعمر عليه السلام.
عن عكرمة رحمة الله عليه واولي الامر منكم قال: كان عمر عليه السلام من اولى الامر.
عن الضحاك رحمة الله عليه قوله: واولى الامر منكم قال: هم اصحاب رسول الله صلى الله عليه وسلم هم الدعاة الرواة.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মহান আল্লাহ পাক উনার কালাম; ‘উলিল্ আমরি মিনকুম’ উনার ব্যাখ্যায় বলেন, উনারা হলেন সেনাপতি।
হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উলিল্ আমর হচ্ছেন বিজ্ঞ হক্কানী আলিম ও ফক্বীহ উনারা।
হযরত আবুল আলিয়াহ ও বকর বিন আব্দুল্লাহ মাযানী রহমতুল্লাহি আলাইহিমা উনারা বলেন, উনারা হলেন হক্কানী উলামায়ে কিরাম তথা হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি উলিল্ আমর উনার ব্যাখ্যায় বলেন, উনারা হলেন- বিজ্ঞ আলিম, ফক্বীহ, বুঝদারগণ ও মুজতাহিদগণ।
হযরত ইকরামাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উলিল্ আমর হলেন- আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম ও হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনারা।
হযরত ইকরামাহ রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি উলিল্ আমর উনাদের অন্তর্ভুক্ত।
হযরত দ্বহ্হাক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উলিল আমর হচ্ছেন আছহাবে রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (তাফসীরে ইবনু আবী হাতিম লেখক: ইমাম হাফিয হযরত আবূ মুহম্মদ আব্দুর রহমান বিন আবী হাতিম রাযী রহমতুল্লাহি আলাইহি, পবিত্র সূরা নিসা শরীফ-৫৯)
(৪১৮)
(واولى الامر منكم) يعني خالد بن الوليد رضى الله عنه لأن النبى صلى الله عليه وسلم كان ولاه أمرهم، فأمر الله عز وجل بطاعة أمراء سرايا رسول الله صلى الله عليه وسلم.
(فإن تنازعتم في شيء) من الحلال والحرام يعني خالدا وعمارا (فردوه إلى الله) يعنى إلى القران (والرسول) يعنى سنة النبى صلى الله عليه وسلم نظيرها فى النور.
অর্থ: (তোমাদের মধ্যে যাঁরা উলিল আমর উনাদেরকে অনুসরণ করো) অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। কেননা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে জিহাদের সেনাপতি বানিয়েছিলেন। আর মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কর্তৃক নিয়োগকৃত জিহাদের সেনাপতিকে মানতে আদেশ করেছেন। (তোমাদের মধ্যে যদি কোন বিষয়ে মতবিরোধ হয়) হালাল ও হারাম বিষয়ে, অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের ব্যাপারে (তাহলে প্রত্যাবর্তন করো মহান আল্লাহ পাক উনার দিকে) অর্থাৎ পবিত্র কুরআন শরীফ উনার দিকে (ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে) অর্থাৎ উনার সুন্নত উনার দিকে। যার দৃষ্টান্ত হলো নূর বা হিদায়াত। (তাফসীরে মুকাতিল বিন সুলাইমান লেখক: হযরত আবুল হাসান মুকাতিল বিন সুলাইমান বিন বাশীর আযদী বালখী রহমতুল্লাহি আলাইহি, পবিত্র সূরা নিসা শরীফ-৫৯)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৭)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৬)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৫)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৫)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৪)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৪)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৩)
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭২)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৪)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭১)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৩)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭০)
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












