ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫১)
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ফতওয়া বিভাগ
বিশ্ববিখ্যাত তাফসীর উনার ইবারতগুলো থেকে বুঝা যাচ্ছে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি। উনাদেরকে পবিত্র ঈমান ও আমলের ব্যাপারে অনুসরণ করা মূলত: মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশ মুবারক। চার মাযহাবের ইমামগণ উনাদেরকে উত্তমভাবে অনুসরণ করতেন এবং উনাদের আলোকেই নিজ নিজ মাযহাবকে অকাট্য দলীলের মাধ্যমে ছাবিত করেছেন। এজন্য মাযহাবের অনুসরণ করার অর্থই হলো উনাদেরকে অনুসরণ করা। সুবহানাল্লাহ! আর ইহাই ‘আত-তাকলীদুশ শারয়ী তথা শরীয়ত সমর্থিত অনুসরণ’। যাকে তাকলীদুল ইসলাম, তাকলীদুদ্ দ্বীন, তাকলীদুল মাযাহিবিল আরবায়াহ ও তাকলীদুদ্ দালায়িলিল আরবায়াহ অর্থাৎ দ্বীন ইসলাম উনার চারখানা দলীল উনাদের অনুসরণও বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ!
পবিত্র আয়াত শরীফ নম্বর-৩
الَّذِىْ جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَاَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَاَخْرَجَ بِه مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لّكُمْ فَلَا تَجْعَلُوْا للهِ أَنْدَادًا وَاَنْتُمْ تَعْلَمُوْنَ.
অর্থ: তিনিই পবিত্র সত্ত্বা, যিনি তোমাদের জন্য যমীনকে বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ স্থাপন করে দিয়েছেন। আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্যের জন্য ফল-ফসল উৎপাদন করেছেন। অতএব, মহান আল্লাহ পাক উনার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করো না। আসলে তোমরা তা জানো। (পবিত্র সূরা বাকারা শরীফ: ২২)
অত্র পবিত্র আয়াত শরীফ উনার বিশুদ্ধ তাফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ:
(৩৩৭-৩৩৮)
کسانیکہ اطاعت ایشان بحکم خدا فرض است شش کروہ اند ازا نجملہ پیغنبر اند کہ اطاعت ایشاں در حقیقت اطاعت خداست زیر انکہ اطلاع بر اوامر نواہی اور تعالے بدون اطاعت ایشاں صورت نمی بندد - اہ- وا زا نجملہ مجتہدین شریعت و شیوخ طریقت اند کہ حکم ایشاں بطریق واجب بخیر نیز لازم التباع است برعوام امت زیرا نکہ فہم اسرار شریعت و دقائق طریقت ایاشاں را میسر است فاسئلوا اهل الذكر ان كنتم لاتعلمون. (تفسیر فتح العزیز سورۃ البقرۃ رقم الایۃ الکریمۃ ۲۲ ت مؤلف: حضرت شاہ عبد العزیز محدث دہلوی رحمۃ اللہ علیہ ۱۶۴ صفحۃ ، فتاوۓ صدیقیۃ مؤلف: علامۃ حضرت مولانا محمد نثار الدین احمد رحمۃ اللہ علیہ۱۹۵ صفحۃ )
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার আদেশ মত ছয়টি সম্প্রদায়ের অনুসরণ করা ফরয। প্রথমত: হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনারা, উনাদের অনুসরণ মূলত: মহান আল্লাহ পাক উনারই অনুসরণ। কেননা, হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের অনুসরণ না করলে মহান আল্লাহ পাক উনার আদেশ ও নিষেধ জ্ঞাত হওয়া যায় না। দ্বিতীয়ত: শরীয়তের মুজতাহিদ ও তরীকতের শায়েখ উনারা। উনাদের অনুসরণ করাও সর্বসাধারণের জন্য ওয়াজিব বা ফরয। কেননা, শরীয়তের জটিল রহস্য এবং মা’রিফাতের গভীর তত্ত্ব উনারা অবগত আছেন। মহান আল্লাহ পাক তিনি বলেন, ‘যদি তোমরা না জানো, তাহলে যারা আল্লাহওয়ালা উনাদের নিকট জিজ্ঞাসা করে জেনে নাও’। (তাফসীরে ফাতহুল আযীয, সূরা বাকারা: আয়াত শরীফ: ২২, লেখক: হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি ১৬৪ পৃষ্ঠা, ফতোয়ায়ে ছিদ্দীকিয়া লেখক: আল্লামা হযরত মাওলানা মুহম্মদ নিছারুদ্দীন আহমদ রহমতুল্লাহি আলাইহি ১৯৫ পৃষ্ঠা)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৮)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫০)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৬)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৯)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৯)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৮)
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৭)
১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৬)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৬)
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৫)
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৪)
০২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৩)
২৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












