ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৭)
, ২৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ফতওয়া বিভাগ
(৩২২)
اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم ممن تقدم وصفهم ونعتهم، وهم أهل الهداية والاستقامة والطاعة لله ورسله، وامتثال أوامره وترك نواهيه وزواجره.
অর্থ: পবিত্র আয়াত শরীফ ত্রয়ের তাৎপর্য এই যে, “আয় মহান আল্লাহ তায়ালা! আপনি আমাদেরকে সঠিক পথ দান করুন। এমন পথ যে পথের পথিক উনাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন” এখানে নিয়ামতপ্রাপ্ত উনাদের পথ তালাশ করতে বলা হয়েছে। পূর্বে উনাদের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। উনারাই হলেন হিদায়েতপ্রাপ্ত ও হিদায়েত উনার উপর ইস্তিক্বামত তথা দৃঢ় প্রতিষ্ঠিত। মহান আল্লাহ তায়ালা উনার আনুগত্য ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্যে প্রতিষ্ঠিত। উনারা উনাদের আদেশগুলো পালনকারী, নিষেধসমূহ তরককারী এবং অভিশপ্তদের পথ বর্জনকারী। (তাফসীরুল কুরআনিল আযীম অর্থাৎ তাফসীরে ইবনে কাছীর, পবিত্র সূরা ফাতিহা শরীফ: আয়াত শরীফ: ৭, লেখক: হযরতুল আল্লামা আবুল ফিদা ইসমাঈল বিন উমর বিন কাছীর কুরাশী দামিশ্কী শাফিয়ী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি জন্ম মুবারক: ৭০০ হিজরী, ওফাত মুবারক: ৭৭৪ হিজরী)
(৩২৩)
صِراطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ... واختلف الناس في المنعم عليهم، فقال الجمهور من المفسرين: إنه أراد صراط النبيين والصديقين والشهداء والصالحين. وانتزعوا ذلك من قوله تعالى:"وَمَنْ يُطِعِ اللهَ وَالرَّسُولَ فَأُولئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَداءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولئِكَ رَفِيقاً [النساء: ۶۹]. فالآية تقتضي أن هؤلاء على صراط مستقيم.
অর্থ: এমন পথ যে পথের পথিক উনাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। ... হযরত মুফাসসিরীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা নিয়ামত প্রাপ্তদের ব্যাপারে ইখতিলাফ করেছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেছেন যে- নিশ্চয়ই এখানে হযরত নাবিয়্যূন আলাইহিমুস সালাম, হযরত ছিদ্দীক্বীন (ইমাম-মুজতাহিদ) রহমতুল্লাহি আলাইহিম, হযরত শুহাদা রহমতুল্লাহি আলাইহিম ও হযরত ছালিহীন (নেককার-পরহেযগার) রহমতুল্লাহি আলাইহিম উনাদের পথকেই উদ্দেশ্য করা হয়েছে। ইখতিলাফ বা মতবিরোধের সমাধান করা হয় নিম্নোক্ত পবিত্র আয়াত শরীফ উনার দ্বারা। মহান আল্লাহ তায়ালা তিনি ইরশাদ মুবারক করেন, “যে বা যাঁরা মহান আল্লাহ তায়ালা উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে অনুসরণ করে উনারা নিয়ামতপ্রাপ্তদের সঙ্গে অবস্থান করবেন উনারা হলেন হযরত নাবিয়্যূন আলাইহিমুস সালাম, হযরত ছিদ্দীক্বীন রহমতুল্লাহি আলাইহিম (ইমাম-মুজতাহিদ), হযরত শুহাদা রহমতুল্লাহি আলাইহিম ও হযরত ছালিহীন (নেককার) রহমতুল্লাহি আলাইহিম। উনারা কতইনা উত্তম সঙ্গী।” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬৯)
অত্র পবিত্র আয়াত শরীফ প্রমাণ করে যে, উনারাই সরল-সঠিক পথের মধ্যে আছেন। (আল জামিউ লি আহকামিল কুরআন অর্থাৎ তাফসীরুল কুরতুবী সূরা ফাতিহা শরীফ: আয়াত শরীফ: ৬, লেখক: আল্লামা আবূ আব্দিল্লাহ মুহম্মদ বিন আহমদ বিন আবূ বকর বিন ফারাহ আনছারী খযরাজী শামসুদ্দীন কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, ওফাত মুবারক: ৬৭১ হিজরী)
(৩২৪)
{اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ} والصراط المستقيم قال ابن عباس وجابر رضي الله عنهما: هو الإسلام وهو قول مقاتل. وقال ابن مسعود رضي الله عنه: هو القرآن أو روي عن علي رضي الله عنه مرفوعا "الصراط المستقيم كتاب الله" وقال سعيد بن جبير رضي الله عنه: طريق الجنة. وقال سهل بن عبد الله: طريق السنة والجماعة. وقال بكر بن عبد الله المزني: طريق رسول الله صلى الله عليه وسلم. وقال أبو العالية والحسن: رسول الله وآله وصاحباه.
অর্থ: (আয় মহান আল্লাহ তায়ালা! আপনি আমাদেরকে সঠিক পথ দান করুন) الصراط المستقيم ‘সরল-সঠিক পথ’ উনার ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা বলেন, তা হচ্ছে পবিত্র ইসলাম। অনুরূপ হযরত মুক্বাতিল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, তা হচ্ছে পবিত্র কুরআন মাজীদ। অথবা হযরত ইমামুল আউওয়াল আলাইহিস্ সালাম উনার থেকে মারফূ’ সূত্রে বর্ণিত আছে যে, ‘সরল-সঠিক পথ’ হচ্ছে, পবিত্র কিতাবুল্লাহ তথা পবিত্র কুরআন মাজীদ।
হযরত সাঈদ বিন জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, তা হচ্ছে জান্নাত উনার পথ।
হযরত সাহ্ল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আহলুস্ সুন্নাহ ওয়াল জামায়াহ (তথা হানাফী, মালিকী, শাফিয়ী ও হাম্বলী মাযহাব চতুষ্ঠয়ের যে কোন একটির অনুসরণে আজীবন প্রতিষ্ঠিত থাকা) উনাদের পথ।
হযরত বকর বিন আব্দুল্লাহ মাযিনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তা হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরীকা বা সুন্নত উনার পথ।
হযরত আবুল আলিয়াহ ও হাসান বছরী রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, তা দ্বারা উদ্দেশ্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আল-আওলাদ আলাইহিমুস সালাম ও হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম ও হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাদের মত-পথ। (মায়ালিমুত্ তানযীল অর্থাৎ তাফসীরুল বাগাবী সূরা ফাতিহা শরীফ: আয়াত শরীফ: ৫, লেখক: মুহইউস সুন্নাহ, আল্লামা হযরত আবূ মুহম্মদ হুসাঈন বিন মাসঊদ বাগাবী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি, ওফাত মুবারক: ৫১০ হিজরী) (মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৬)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৬)
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৫)
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৪)
০২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৩)
২৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৩)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪২)
২২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪১)
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (২)
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৩৯)
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১)
১১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৩৮)
০৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












