ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৬)
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ফতওয়া বিভাগ
(৩২১)
{صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ} مفسر للصراط المستقيم. وهو بدل منه عند النحاة، ويجوز أن يكون عطف بيان. و {الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ} هم المذكورون في سورة النساء، حيث قال: {وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيمًا} [النساء: ۶۹ ، ۷۰]. وقال الضحاك عن ابن عباس: صراط الذين أنعمت عليهم بطاعتك وعبادتك من ملائكتك وأنبيائك والصديقين والشهداء والصالحين وذلك نظير ما قال ربنا تعالى: {وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ} الآية [النساء: ۶۹]. وقال أبو جعفر عن الربيع بن أنس: {صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ} قال: هم النبيون. وقال ابن جُرَيْج عن ابن عباس: هم المؤمنون. وكذا قال مجاهد. وقال وَكِيع: هم المسلمون. وقال عبد الرحمن بن زيد بن أسلم: هم النبي صلى الله عليه وسلم ومن معه. والتفسير المتقدم عن ابن عباس أعم وأشمل.
অর্থ: (এমন পথ যে পথের পথিক উনাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন) এ পবিত্র আয়াত শরীফখানা উনার পূর্বে উল্লেখিত اَلصِّرَاطَ الْمُسْتَقِيمَ উনারই ব্যাখ্যা। নাহুবিদ উনাদের মতে, ইহা বদল। একে আতফে বয়ান হিসেবে ব্যাখ্যা করাও জায়িয। (যাঁদেরকে আপনি নিয়ামত দিয়েছেন) উনাদের কথা পবিত্র সূরা নিসা শরীফ উনার মধ্যে উল্লেখ করে মহান আল্লাহ তায়ালা তিনি ইরশাদ মুবারক করেন, “যে বা যাঁরা মহান আল্লাহ তায়ালা উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে অনুসরণ করে উনারা নিয়ামতপ্রাপ্তদের সঙ্গে অবস্থান করবেন, উনারা হলেন হযরত নাবিয়্যীন আলাইহিমুস সালাম, হযরত ছিদ্দীক্বীন (ইমাম-মুজতাহিদ) রহমতুল্লাহি আলাইহিম, হযরত শুহাদা রহমতুল্লাহি আলাইহিম ও হযরত ছালিহীন (নেককার) রহমতুল্লাহি আলাইহিম। উনারা কতইনা উত্তম সঙ্গী। ইহা মহান আল্লাহ তায়ালা উনার পক্ষ থেকে ফযল-করম। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা উনার ইলিমই যথেষ্ট।” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬৯, ৭০)
হযরত যিহাক রহমতুল্লাহি আলাইহি তিনি ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেছেন صِراطَ الَّذِينَ اَنْعَمْتَ عَلَيْهِمْ উনার তাৎপর্য হচ্ছে- আপনার আনুগত্য ও ইবাদতে যাঁরা ধন্য উনাদের পথ। উনারা হচ্ছেন- হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরত ছিদ্দীক্বীন (ইমাম-মুজতাহিদ) রহমতুল্লাহি আলাইহিম, হযরত শুহাদা রহমতুল্লাহি আলাইহিম ও হযরত ছালিহীন (নেককার-পরহেযগার) রহমতুল্লাহি আলাইহিম।
নিম্নোক্ত পবিত্র আয়াত শরীফও আলোচ্য পবিত্র আয়াত শরীফ উনার অনুরূপ: “যে বা যাঁরা মহান আল্লাহ তায়ালা উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে অনুসরণ করে উনারা নিয়ামতপ্রাপ্তদের সঙ্গে অবস্থান করবেন উনারা হলেন হযরত নাবিয়্যীন আলাইহিমুস সালাম, হযরত ছিদ্দীক্বীন রহমতুল্লাহি আলাইহিম (ইমাম-মুজতাহিদ), হযরত শুহাদা রহমতুল্লাহি আলাইহিম ও হযরত ছালিহীন (নেককার) রহমতুল্লাহি আলাইহিম। উনারা কতইনা উত্তম সঙ্গী। ইহা মহান আল্লাহ তায়ালা উনার পক্ষ থেকে ফযল-করম। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা উনার ইলিমই যথেষ্ট।” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬৯)
হযরত আবূ জা’ফর রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত রবী’ বিন আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেন صِراطَ الَّذِينَ اَنْعَمْتَ عَلَيْهِمْ দ্বারা উদ্দেশ্য হচ্ছেন, হযরত নাবিয়্যীন অর্থাৎ নবী-রসূল আলাইহিমুস সালাম।
হযরত ইবনুল জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করে বলেন, নিয়ামতপ্রাপ্ত বান্দা উনারা হলেন- মু’মিনুন তথা ঈমানদারগণ। অনুরূপ হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন।
হযরত ইমাম ওয়াকী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নিয়ামতপ্রাপ্ত বান্দা উনারা হলেন- মুসলিমুন তথা মুসলমানগণ। হযরত আর্ব্দু রহমান বিন যায়েদ বিন আসলাম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নিয়ামতপ্রাপ্ত উনারা হলেন- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার ছোহবত মুবারক অর্জনকারী ও অনুসরণকারী উনারা। মূলত: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত পূর্বোল্লিখিত তাফসীর বা ব্যাখ্যাই অধিকতর ব্যাপক ও প্রশস্ত। (তাফসীরুল কুরআনিল আযীম অর্থাৎ তাফসীরে ইবনে কাছীর, পবিত্র সূরা ফাতিহা শরীফ: আয়াত শরীফ: ৬, লেখক: হযরতুল আল্লামা আবুল ফিদা ইসমাঈল বিন উমর বিন কাছীর কুরাশী দামিশ্কী শাফিয়ী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি জন্ম মুবারক: ৭০০ হিজরী, ওফাত মুবারক: ৭৭৪ হিজরী)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫০)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৬)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৯)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৯)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৮)
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৭)
১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৬)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৫)
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৪)
০২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪৩)
২৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৩)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৪২)
২২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












