ফতওয়া :
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৬)
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ফতওয়া বিভাগ
বিনা প্রয়োজনে কুকুর লালন-পালন করা নাজায়েয হওয়ার বিষয়ে উম্মতের ইজমা:
১ম দলীল:
আল্লামা হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَاَمَّا اِقْتِنَاءُ الْكِلَابِ فَمَذْهَبُنَا اَنَّهٗ يَحْرُمُ اِقْتِنَاءُ الْكَلْبِ بِغَيْرِ حَاجَةٍ وَيَجُوْزُ اِقْتِنَاؤُهٗ لِلصَّيْدِ وَلِلزَّرْعِ وَلِلْمَاشِيَةِ
অর্থ : আর কুকুর লালন-পালন করা- আমাদের মাযহাবে প্রয়োজন ব্যতীত কুকুর লালন-পালন করা হারাম। শিকারের জন্য, শস্যাদি পাহারার জন্য এবং (উট, মেষ-দুম্বা, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু) পাহারার জন্য কুকুর লালন-পালন করা জায়েয। (শরহুন নাববী ১০/২৩৬)
২য় দলীল:
কিতাবে আরো বর্ণিত রয়েছে,
لَا يَجُوْزُ اِقْتِنَاءُ الْكَلْبِ الَّذِىْ لَا مَنْفَعَةَ فِيْهِ
অর্থ : যেটার মধ্যে কোনো উপকার নেই, সেই কুকুর লালন-পালন করা অর্থাৎ বিনা প্রয়োজনে কুকুর লালন-পালন করা জায়েয নেই। (শরহুল কুস্তুলানী ৫/৩১৬)
৩য় দলীল:
আল্লামা হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَقَدِ اِتَّفَقَ اَصْحَابُنَا وَغَيْرُهُمْ عَلٰى اَنَّهٗ يَحْرُمُ اِقْتِنَاءُ الْكَلْبِ لِغَيْرِ حَاجَةٍ مِثْلُ اَنْ يَّقْتَنِىْ كَلْبًا اِعْجَابًا بِصُوْرَتِهٖ اَوْ لِلْمُفَاخَرَةِ بِهٖ فَهٰذَا حَرَامٌ بِلَا خِلَافٍ
অর্থ : আমাদের আছহাবগণ এবং অন্যান্য উনারা এই বিষয়ে ইজমা করেছেন যে, বিনা প্রয়োজনে কুকুর লালন-পালন করা হারাম। যেমন- কুকুরের ছূরতের প্রতি মুগ্ধ হয়ে, আকৃষ্ট হয়ে বা তার দ্বারা বড়াই করার জন্য কুকুর লালন-পালন করা সকলের মতে হারাম। (শারহুন নববী ৩/১৮৬)
৪র্থ দলীল:
কিতাবে আরো বর্ণিত রয়েছে,
اِتَّفَقَ الْفُقَهَاءُ عَلٰى اَنَّهٗ لَا يَجُوْزُ اِقْتِنَاءُ الْكَلْبِ اِلَّا لِحَاجَةٍ كَالصَّيْدِ وَالْحِرَاسَةِ وَغَيْرِهِمَا مِنْ وُجُوْهِ الْاِنْتِفَاعِ الَّتِىْ لَمْ يَنْهَ الشَّارِعُ عَنْهَا
অর্থ : এই বিষয়ে সমস্ত ফক্বীহগণ ইজমা করেছেন যে, বিনা প্রয়োজনে কুকুর লালন-পালন করা জায়েয নেই। যেমন- শিকার করা, পাহারা দেয়া এবং অন্যান্য কারণে লালন-পালন করা, যেই ব্যাপারে মহাসম্মানিত ও মহাপবিত্র শারে’ অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিষেধ করেননি। (মাওসূয়ায়ে ফিক্বহিয়্যাহ্)
উল্লেখ্য যে, এখানে বিনা প্রয়োজন বলতে- (১) বাড়ি ও গৃহপালিত পশু পাহারাদার, (২) ক্ষেত-খামার, শস্যাদি পাহারাদার এবং (৩) শিকারী কুকুর ব্যতীত অন্য সব কুকুর উদ্দেশ্য। কাজেই, এই ৩ প্রকার কুকুর ব্যতীত অন্য কোনো কুকুর লালন-পালন করা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয। আর হালাল বা জায়িয মনে করা কুফরী। না‘ঊযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৫)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৫)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৪)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৪)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৩)
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭২)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৪)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭১)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৩)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭০)
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৯)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (২)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












