ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৪)
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ফতওয়া বিভাগ
(৪৩৬)
فقال بعضهم: "الصديقون" تُبَّاع الانبياء عليهم السلام الذين صدّقوهم واتبعوا منهاجهم بعدهم حتى لحقوا بهم.
"والشهداء" وهم جمع"شهيد" وهو المقتول في سبيل الله سمي بذلك لقيامه بشهادة الحق في جَنب الله حتى قتل.
"والصالحين" وهم جمع"صالح" وهو كل من صلحت سريرته وعلانيته.
অর্থ: কতক মুফাসসিরীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, ছদিকুন হলেন, হযরত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম উনাদের এমন ইত্তিবাকারী যাঁরা উনাদের উপর পবিত্র ঈমান এনেছেন এবং উনাদের প্রদর্শিত সম্মানিত শরীয়ত উনার অনুসরণ-অনুকরণ করেছেন এবং শেষ পর্যন্ত উনাদের সাথে পরপারে মিলিত হয়েছেন।
‘শুহাদা’ শব্দ মুবারক ‘শহীদ’ শব্দের বহুবচন। শুহাদা হচ্ছেন উনারাই যাঁরা মহান আল্লাহ পাক উনার পথে জীবন বিসর্জন করেছেন। উনাদেরকে শহীদ নামে এজন্য নামকরণ করা হয়েছে যে, উনারা মহান আল্লাহ পাক উনার প্রতি অবিচল বিশ্বাস রেখেছেন এবং উনার জন্যই জীবন দিয়েছেন।
আর ‘ছলিহীন’ শব্দটি ‘ছলিহ’ শব্দের বহুবচন। যাঁরা গোপন ও প্রকাশ্য দু’দিকেই নিজেদেরকে সৎ হিসেবে তৈরি করেছেন উনারাই হচ্ছেন ছলিহীন। (জামিউল বয়ান ফী তা’বীলিল কুরআন অর্থাৎ তাফসীরুত তবারী, লেখক: ইমাম হযরত মুহম্মদ বিন জারীর বিন ইয়াযীদ বিন কাছীর বিন গালিব আমালী আবূ জা’ফর তবারী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩১০ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ: ৬৯)
(৪৩৭)
عَنْ حضرة اَبِى ذَرّ رضى الله عنه فِى قوله جَلَّ وَعَزَّ {مَعَ الَّذِينَ اَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيّينَ وَالصّدّيقِينَ} الصّدّيقِينَ: الْمُؤْمِنِينَ.
অর্থ: বিশিষ্ট ছাহাবী হযরত আবূ যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক-
مَعَ الَّذِينَ اَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيّينَ وَالصّدّيقِينَ
উনার মধ্যে ছিদ্দীকীন উনার ব্যাখ্যায় বলেন যে, উনারা হলেন খাঁটি মু’মিন বা ঈমানদার উনারা। (তাফসীরুল কুরআন লি ইবনিল মুনযির, লেখক: হযরত আবূ বকর মুহম্মদ বিন ইবরাহীম বিন মুনযির নীসাবূরী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩১৯ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ: ৬৯)
(৪৩৮)
وهذه الاية تفسير قوله تعالى: اهْدِنَا الصّراطَ الْمُسْتَقِيْمَ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ.
والصديق هو الذي يحقق بفعله ما يقول بلسانه. وقيل: هم فضلاء اتباع الانبياء عليهم السلام الذين يسبقونهم الى التصديق كابى بكر الصديق عليه السلام.
ومعنى الشهيد: والمراد هنا بالشهداء عمر عليه السلام وعثمان عليه السلام وعلى عليه السلام. والصالحين سائر الصحابة رضى الله عنهم اجمعين.
وقيل: الشُّهَداء القتلى فى سبيل الله. (الصَّالِحِينَ) صالحي امة محمد رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قلت: واللفظ يعم كل صالح وشهيد.
অর্থ: মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক مَعَ الَّذِينَ اَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيّينَ وَالصّدّيقِينَ والشهداء والصالحين অত্র পবিত্র আয়াত শরীফ খানাاهْدِنَا الصّراطَ الْمُسْتَقِيْمَ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ অর্থাৎ ‘আয় আল্লাহ পাক! আমাদেরকে সরল-সঠিক পথ দান করুন, এমন পথ যে পথের পথিক উনাদেরকে আপনি নিয়ামত মুবারক দিয়েছেন।’ পবিত্র আয়াত শরীফ উনারই তাফসীর বা ব্যাখ্যা।
ছিদ্দীক উনাকেই বলা হয় যিনি যবানে যা বলেন, কাজেও যথাযথভাবে বাস্তবায়ন করেন। কারো মতে, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের অনুসরণকারী ব্যক্তিগণ যারা উনাদেরকে সত্যায়নের ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন। যেমন ছিলেন, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম।
শহীদ উনার মর্মার্থ: পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে শুহাদা দ্বারা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম, হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম ও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আর ছলিহীন হলেন সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা।
কারো মতে, মহান আল্লাহ পাক উনার পথে নিজেকে উৎসর্গকারী উনারাই হচ্ছেন শুহাদা। আর ছলিহীন হচ্ছেন- উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নেককার ব্যক্তিগণ। সুবহানাল্লাহ!
আমি বলি, শুহাদা ও ছলিহীন শব্দদ্বয় প্রত্যেক নেককার ও শহীদ ব্যক্তি উনাদের ব্যাপারে ব্যাপক অর্থে ব্যবহার হয়। (আল জামিউ লি আহকামিল কুরআন অর্থাৎ তাফসীরুল কুরতুবী, লেখক: হযরত আবূ আব্দিল্লাহ মুহম্মদ বিন আহমদ বিন আবূ বকর বিন ফারাহ আনছারী খাযরাজী শামসুদ্দীন কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৬৭১ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ: ৬৯)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১২)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৩)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১১)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮২)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮১)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮০)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৯)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৯)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রায় ৭০০ বছর আগের ঐতিহাসিক ফতওয়া:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রায় ৭০০ বছর আগের ঐতিহাসিক ফতওয়া:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












