ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৩)
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ফতওয়া বিভাগ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ .صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
অর্থাৎ: আয় মহান আল্লাহ পাক! আমাদেরকে সরল সঠিক পথ দান করুন। সেই পথ যে পথের পথিক উনাদেরকে আপনি নিয়ামত মুবারক দান করেছেন। (পবিত্র সূরা ফাতিহা শরীফ)
অত্র আলোচনা থেকে প্রমাণিত হচ্ছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তেবা করা, অনুসরণ-অনুকরণ করা ফরজে আইন। আর উনার সম্মানার্থে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম এবং হযরত ছিদ্দীকীন, শুহাদা, ছলিহীন তথা হযরত ইমাম-মুজতাহিদ, আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সম্মানিত হওয়ার কারণে উনাদেরকেও অনুসরণ-অনুকরণ করা যেতে পারে।
নিম্নে নিয়ামত প্রাপ্ত বান্দা উনাদের সম্পর্কে তাফসীরের কিতাব থেকে দলীল উল্লেখ করা হলো-
অত্র পবিত্র আয়াত শরীফ উনার বিশুদ্ধ তাফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ:
(৪৩৩)
{وَمَن يُطِعِ الله والرسول} نزلت هذه الاية في ثوبان رضى الله عنه مولى رسول الله صلى الله عليه وسلم لقوله اخاف ان لا القاك فى الاخرة يا رسول الله صلى الله عليه وسلم وراه رسول الله صلى الله عليه وسلم متغيراً لونه وكان يحبه حباً شديداً لا يكاد يصبر عنه فذكر الله كرامته فقال ومن يطع الله فى الفرائض والرسول في السنن {فاولئك} فى الجنة {مَعَ الذين انْعَمَ الله} منَّ الله {عَلَيْهِم مّنَ النبيين} محمد صلى الله عليه وسلم وغيره {والصديقين} افاضل اصحاب محمد صلى الله عليه وسلم {والشهداء} الذين استشهدوا فى سبيل الله {والصالحين} صالحي امة محمد صلى الله عليه وسلم {وَحَسُنَ اولئك رَفِيقاً} مرافقة فى الجنة.
অর্থ: (যে কেউ মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হুকুম মুবারক মান্য করবে,) অত্র পবিত্র আয়াত শরীফখানা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযাদকৃত খাদিম ছাহাবী হযরত ছাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কথার প্রেক্ষিতে নাযিল হয়েছিলো।
তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার আশঙ্কা হয় যে, আখিরাতে আপনার সাক্ষাত পাবো না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার চেহারার রং পরিবর্তন হতে দেখলেন। তিনি উনাকে খুবই মুহব্বত করতেন তাই তা সহ্য করতে পারছিলেন না। তখন মহান আল্লাহ পাক তিনি উনার মর্যাদার কথা উল্লেখ করে নাযিল করলেন যে, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার আনুগত্য করবে ফরজসমূহে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ-অনুকরণ করবে সুন্নতসমূহ পালনের ব্যাপারে (উনারা) জান্নাতে থাকবেন।
(যাদের প্রতি মহান আল্লাহ পাক তিনি নিয়ামত মুবারক হাদিয়া করেছেন, উনাদের সঙ্গী হবেন) যাঁদের প্রতি মহান আল্লাহ পাক তিনি ইহসান করেছেন।
(উনারা হলেন) সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও অন্যান্য সকল নবী-রসূল আলাইহিমুস সালাম।
(হযরত ছিদ্দীকীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম।
(হযরত শুহাদা রহমতুল্লাহি আলাইহিম) যাঁরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় শহীদ হয়েছেন।
(ও হযরত ছালিহীন রহমতুল্লাহি আলাইহিম) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সৎকর্মশীল-পরহেজগার উম্মত উনারা।
(উনারা কতই না উত্তম সঙ্গী) উনারাই জান্নাতে উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ! (তানবীরুল মাকবাস মিন তাফসীরি ইবনি আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা ওফাত মুবারক: ৬৮ হিজরী, জমাকারী: হযরত মুহম্মদ বিন ইয়া’কুব ফীরোযাবাদী রহমতুল্লাহি আলাইহি ওফাত: ৮১৭ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ: ৬৯)
(৪৩৪)
{والصديقين والشهداء والصالحين} اى من المسلمين.
অর্থ: (হযরত ছিদ্দীকীন, শুহাদা ও ছালিহীন রদ্বিয়াল্লাহু আনহুম ওয়া রহমতুল্লাহি আলাইহিম) উনারা হলেন মুসলমানদের অন্তর্ভুক্ত। (বাহরুল উলূম অর্থাৎ তাফসীরুস সামারকান্দী লেখক: ইমাম ফকীহ মুফাসসির হযরত আবুল্ লাইছ নাছর বিন মুহম্মদ বিন আহমদ বিন ইবরাহীম সামারকান্দী হানাফী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩৭৩ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ: ৬৯)
(৪৩৫)
(وَالصّدّيقِينَ) اَفَاضِل اَصْحَاب الْاَنْبِيَاء عليهم السلام لِمُبَالَغَتِهِمْ فِى الصّدْق وَالتَّصْدِيق (وَالشُّهَدَاء) الْقَتْلى فِى سَبِيل الله (وَالصَّالِحِينَ) غَيْر مَنْ ذُكِر.
অর্থ: (ছিদ্দীকীন) হলেন হযরত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম উনাদের সত্যবাদী ও সত্যপরায়ণ ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। (শুহাদা) হচ্ছেন মহান আল্লাহ পাক উনার পথে শহীদ উনারা। (ছলিহীন) হচ্ছেন উনারা ব্যতীত অন্যান্য নেককার-পরহেজগার ব্যক্তি। সুবহানাল্লাহ! (তাফসীরে জালালাইন, লেখক: হযরত জালালুদ্দীন মুহম্মদ বিন আহমদ মাহাল্লী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৮৬৪ এবং হযরত জালালুদ্দীন আব্দুর রহমান বিন আবূ বকর সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৯১১ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ: ৬৯)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১১)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮২)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮১)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮০)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৯)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৯)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রায় ৭০০ বছর আগের ঐতিহাসিক ফতওয়া:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রায় ৭০০ বছর আগের ঐতিহাসিক ফতওয়া:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৭)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৮)
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












