মধ্যরাত থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ, দুশ্চিন্তায় জেলেরা
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২টা থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।
লম্বা সময়ের এই নিষেধাজ্ঞার ফলে দেশের লক্ষাধিক জেলে দুশ্চিন্তায় রয়েছে।
ভোলার বিভিন্ন মাছঘাট ঘুরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমজুড়ে নদীতে তেমন মাছের দেখা না পাওয়ায় ২২ দিনের নিষেধাজ্ঞার খবরে জেলেদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। সংসারের খরচের পাশাপাশি আড়তদারের দাদন ও এনজিওর ঋণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
নিষেধাজ্ঞাকালীন সরকার জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দিলেও সব জেলে এ চাল পায় না বলেও অভিযোগ রয়েছে। যে সব জেলে সরকারি বরাদ্দের চাল পায় তারাও এক সপ্তহের বেশি এই চাল দিয়ে সংসার চালাতে পারেন না।
ভোলা সদর উপজেলার জেলে হারুন মাঝি জানান, এ বছর ভরা মৌসুমে নদীতে তেমন মাছের দেখা মেলেনি। মৌসুমের শেষে এসে গত ১০-১৫ আগ থেকে নদীতে কিছুটা মাছ ধরা পড়লেও গত বছরের তুলনায় অনেক কম। যা দিয়ে ঋণ পরিশোধ তো দূরের কথা সংসার চালাতে হিমশিম খেতে হয়। ৬ সদস্যের পরিবারের খরচ যুগিয়ে সপ্তাহে দুই হাজার টাকা এনজিওর কিস্তি দিতে হয়। এতে করে অনেকটা টানাপোড়নের মধ্যেই দিন পার করতে হয়। এর মধ্যে সরকার ২২ দিনের মা-ইলিশ রক্ষা অভিযান দিয়েছে। এ ২২ দিনে নতুন করে আরো দেনা করতে হবে। সরকার যে চাল দেয় এ দিয়ে সর্বোচ্চ ৮-৯দিন চলে।
উপজেলার ধনিয়া তুলাতুলি এলাকার জেলে বাবুল মাঝি জানান, গত বছরের তুলনায় এবার নদীতে মাছ অনেক কম। তাই পুরো বছর ঋণের বোঝা টানতে হয়। বর্তমানে নদীকে যে মাছ পাওয়া তা বিক্রি করে সংসার চালানো কঠিন। এর মধ্যে আবার সরকারি নিষেধাজ্ঞাকালিন সময়ে নতুন করে ধারদেনা করতে হবে। এ ছাড়াও জেলে পেশা ছাড়া তিনি আর কোনো কাজ করতে পারেন না। তাই বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করেই জীবিকা চলে তার।
একই এলাকার ছিডু মাঝি জানান, তিনি ৪০ বছর ধরে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন। নদীতে মাছ শিকার করে স্ত্রী ও ছেলে-সন্তান নিয়ে তিন বেলা খেয়ে কোনো মতে দিন চলে। প্রায় চার দশক নদীতে মাছ শিকার করেও কিছুই করতে পারেননি। উল্টো বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ রয়েছে। এর মধ্যে বছরে তিন থেকে চারবার নদীতে অভিযান থাকে। অন্য সময়েও নদীতে তেমন মাছ ধরা পরেনা। প্রতি বছরই মাছের পরিমান কমে যাচ্ছে। দিন দিন ঋণের বোঝা ভারী হওয়ায় অনেকে জেলে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এ রকম চলতে থাকলে এক সময় জেলে খুঁজে পাওয়া যাবে না। এখন যারা আছে তারা বাধ্য হয়েই এ পেশা ধরে রেখেছেন।
সদর উপজেলার তুলাতুলি মাছঘাটের আড়তদার জসিম বেপারী জানান, গত বছর তার আড়তে প্রায় ৮০-৯০ লাখ টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়েছে। এ বছর এখন পর্যন্ত অর্ধেকও হয়নি। গত বছর অভিযানের আগ মূহুর্ত মাছ বিক্রি করার জন্য দম ফালানোর সময় পাওয়া যায়নি। এ বছর সারাদিন বসে থেকেও ৫০ হাজার টাকার মাছ বিক্রি করতে কষ্ট হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর নদীতে মাছ অনেক কম ধরা পড়েছে। জেলেরা যে মাছ পায় তা দিয়ে তাদের সংসারও ঠিকমতো চালাতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












