ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫৮)
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ফতওয়া বিভাগ
অত্র পবিত্র আয়াত শরীফ উনার বিশুদ্ধ তাফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ:
(৩৬১)
{وَلْتَكُن مِّنْكُمْ} لا تزل منكم {أُمَّةٌ} جماعة {يَدْعُونَ إِلَى الخير} إلى الصلح والإحسان {وَيَأْمُرُونَ بالمعروف} بالتوحيد واتباع محمد صلى الله عليه وسلم {وَيَنْهَوْنَ عَنِ المنكر} عن الكفر والشرك وترك اتباع الرسول صلى الله عليه وسلم {وأولئك هُمُ المفلحون} الناجون من السخطة والعذاب.
অর্থ: (তোমাদের মধ্যে থাকা উচিত) তোমাদের মধ্যে সর্বদাই থাকা উচিত (এমন একটি উম্মাহ বা মাযহাব) জামায়াত বা দল (যাঁরা আহবান করবেন নেক কাজের প্রতি,) ইছলাহ ও কল্যাণের প্রতি (ভালো কাজের নির্দেশ দিবেন) তাওহীদ ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ-অনুকরণ উনাদের নির্দেশ দিবেন (এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন।) কুফর, শিরক ও সুন্নতের খিলাফ করা থেকে নিষেধ করবেন (আর উনারাই হবেন সফলকাম।) উনারাই বিরাগ ও আযাব থেকে নাজাত প্রাপ্ত হবেন। (তানবীরুল মাকবাস মিন তাফসীরে ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, ওফাত মুবারক: ৬৮ হিজরী, পবিত্র সূরা আল ইমরান শরীফ: ১০৪, সংকলনকারী: আল্লামা মুহম্মদ বিন ইয়া’কুব ফীরোযাবাদী রহমতুল্লাহি আলাইহি ৮১৭ হিজরী)
(৩৬২)
ويقال: إن الأمراء يجب عليهم الأمر والنهي باليد والعلماء باللسان والعوام بالقلب.
অর্থ: বলা হয়, আমির-উমারাগণের উপর ওয়াজিব হাত দ্বারা আদেশ-নিষেধ জারী করা। হযরত উলামায়ে কিরাম উনারা যবান দ্বারা নছীহত করবেন। আর সাধারণ মানুষ অন্তরে পোষণ করবেন অর্থাৎ ভালো কাজকে ভালো মনে করে তা আদায় করবেন আর মন্দ কাজকে মন্দ মনে করে তা থেকে বিরত থাকবেন। (বাহরুল উলূম অর্থাৎ তাফসীরুস সামারকান্দী, পবিত্র সূরা আল ইমরান শরীফ: ১০৪, লেখক: আল্লামা আবুল লাইছ নাছর বিন মুহম্মদ বিন আহমদ বিন ইবরাহীম সামারকান্দী হানাফী রহমতুল্লাহি আলাইহি, ৩৭৩ হিজরী)
(৩৬৩)
{وَلْتَكُن مِّنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ} أي لِيَكُنْ منكم جَمَاعَةٌ يدعونَ إلى الصُّلح والإحسان ويأمرونَ بالتوحيد واتِّباع مُحَمَّدٍ صلى الله عليه وسلم وسائرِ الطَّاعات الواجبةِ {وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ} والشِّرْكِ وسائرِ ما لا يُعْرَفُ في شريعةٍ ولا سُنَّةٍ {وَأُوْلَـائِكَ هُمُ الْمُفْلِحُونَ} أي النَّاجُونَ من السَّخَطِ والعذاب.
অর্থ: (তোমাদের মধ্যে এমন একটি দল-মাযহাব থাকা উচিত যাঁরা আহবান করবেন নেক কাজের প্রতি, ভালো কাজের নির্দেশ দিবেন) অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটি জামায়াত থাকা দরকার যাঁরা মানুষদেরকে সংশোধন ও কল্যাণের দিকে ডাকবেন। তাওহীদ, সাইয়্যিদুনা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইত্তিবা ও সকল প্রকার ওয়াজিব তথা ফরজ কাজের দিকে ডাকবেন (এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন।) শিরক কাজ থেকে নিষেধ করবেন এবং যাবতীয় সম্মানিত শরীয়ত উনার খিলাফ ও পবিত্র সুন্নত উনার খিলাফ কাজ থেকে বারণ করবেন। (আর উনারাই হবেন সফলকাম।) অর্থাৎ উনারাই বিরাগ ও আযাব থেকে নাজাত লাভ করবেন। (তাফসীরুল কুরআনিল আযীম লিল ইমাম ত্ববারানী অর্থাৎ তাফসীরুত ত্ববারানী পবিত্র সূরা আল ইমরান শরীফ: ১০৪, লেখক: আল্লামা আবুল কাসিম সুলাইমান বিন আহমদ বিন আইয়ূব বিন মুত্বীর লাখমী শামী ত্ববারানী রহমতুল্লাহি আলাইহি)
(৩৬৪)
(وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّة يَدْعُونَ إلَى الْخَيْر) الْإِسْلَام (وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنْ الْمُنْكَر وَأُولَئِكَ) الدَّاعُونَ الْآمِرُونَ النَّاهُونَ (هُمْ الْمُفْلِحُونَ) الْفَائِزُونَ وَمِنْ لِلتَّبْعِيضِ لِأَنَّ مَا ذُكِرَ فَرْض كِفَايَة لَا يَلْزَم كُلّ الْأُمَّة.
অর্থ: (তোমাদের মধ্যে এমন একটি দল-মাযহাব থাকা উচিত যাঁরা আহবান করবেন নেক কাজের প্রতি,) পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি (ভালো কাজের নির্দেশ দিবেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন। উনারাই) আহ্বানকারী ভালোকাজের প্রতি আর নিষেধকারী অসৎকাজ থেকে (আর উনারাই হবেন সফলকাম) কামিয়াব। কেননা, এ কাজটি ফরজে কিফায়া। এ কাজের দায়িত্ব উম্মতের সর্বসাধারণ সকলের জন্য নয়। (তাফসীরুল কুরআনিল আযীম লিল ইমাম তবারানী অর্থাৎ তাফসীরুত তবারানী, পবিত্র সূরা আল ইমরান শরীফ: ১০৪, লেখক: আল্লামা আবুল কাসিম সুলাইমান বিন আহমদ বিন আইয়ূব বিন মুত্বীর লাখমী শামী তবারানী রহমতুল্লাহি আলাইহি)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৪)
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৩)
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২২)
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২১)
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২০)
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৯)
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৮)
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬২)
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৭)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৬)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬১)
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৪)
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












