পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত অনুষ্ঠান নিয়ে আপত্তি জানানো ঢাবির সেই শিক্ষকের রুমেই কুরআন শরীফ তেলাওয়াত
এ বছরের পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পবিত্র কুরআন তেলাওয়াত বিষয়ক অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি জানানো কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির পদত্যাগ করেছে। এরপরই তার রুমে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আব্দুল বাছিরের পদত্যাগের পর তার রুমেই কুরআন শরীফ তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থীরা। পরে সেখানে দোয়াও করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক বাছিরও মোনাজাতে অংশ নেন।
এর আগে গত ১৩ মার্চ আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক বরাবর যেসব শিক্ষার্থী আয়োজন করেছে, তাদের কেন শাস্তি প্রদান করা হবে না সে বিষয়ে জবাব চেয়ে চিঠি দেন আব্দুল বাছির। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ব্যাপক সমালোচনা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।