হাসিনা-ইনু-মেননের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ
শেখ হাসিনা, ১৪ দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও নজিবুল বশর মাইজভান্ডারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৪ আগস্ট মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণির ছাত্র নিহত শাহরিয়ার হাসান আলভীর (১৫) বাবা আবুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেন।
গত রোববার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম।
আসামিদের নির্দেশে পুলিশের গুলিতে গত ৪ আগস্ট মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণির ছাত্র নিহত শাহরিয়ার হাসান আলভী (১৫) নিহত হয় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জুলাই আসামিরা আন্দোলন দমানো ও হত্যাকা- সংগঠিত করার জন্য বৈঠকে বসে এবং সর্বসম্মতিক্রমে সকল শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি গণহত্যার অভিযোগ আনা হয়। যেগুলোর তদন্ত চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।