পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের আলোকে মহাসম্মানিত ও মহাপবিত্র দু‘আ বা মুনাজাত (৬ষ্ঠ অংশ)
দু‘আ বা মুনাজাত উনার সম্মানিত আদব:
২১. এমন বাক্য দ্বারা দু‘আ করা যা ছোট হলেও ব্যাপক অর্থবহ। অর্থাৎ যেই বাক্যের মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে সে সমস্ত বাক্য দ্বারা দু‘আ করা।
২২. চক্ষু বন্ধ করে একাগ্রতার সাথে দু‘আ করা। দু‘আর সময় হা করে উপরের দিকে তাকিয়ে না থাকা।
২৩. গানের মত সুর করে দু‘আ না করা। সম্মানিত শরীয়তে এ ধরণের দু‘আ করার কোন ভিত্তি নেই।
২৪. সম্পর্ক বিচ্ছেদ বা কোন গুনাহের কাজে জড়িয়ে পড়ার জন্য দু‘আ না করা।
২৫. দু‘আর সময় মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রহমত-দয়া মুবারক উনার আরজী করে দু‘আ করা।
২৬. দু‘আ কবুল হওয়ার জন্য ছটফট ও খুব তাড়াতাড়ি না করা। যেমন- এখনও কেন দু‘আ কবুল হচ্ছে না, আমার দু‘আ মনে হয় কবুল হয়নি ইত্যাদি।
২৭. দু‘আ শেষে উভয় হাত চেহারার উপর বুলিয়ে দেয়া।
*** বিশেষভাবে উল্লেখ্য, হযরত শায়েখ আলাইহিস সালাম উনার সাথে দু‘আ করার সময় সালিকগণ অত্যন্ত মুহব্বতের সাথে বুলন্দ আওয়াজে আমীন আমীন বলবে। এটাই সম্মানিত আদব মুবারক।
বি:দ্র: দু‘আ বা মুনাজাতের মাঝে মাঝে পবিত্র দরূদ শরীফ পাঠ করা। যে দু‘আ বা মুনাজাতের মধ্যে পবিত্র দরূদ শরীফ পাঠ করা হয় না; সেই দু‘আ কবুল হয় না।
দু‘আ করার সম্মানিত সুন্নতী তরতীব মুবারক:
সম্মানিত ইসলামী শরীয়ত উনার প্রতিটি বিষয় পবিত্র সুন্নতী তরতীব রয়েছেন। ঠিক একইভাবে সম্মানিত দু‘আ বা মুনাজাত উনারও পবিত্র সুন্নতী তরতীব মুবারক রয়েছে। তা এখানে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো- পাক পবিত্র হয়ে ক্বিবলার দিকে মুখ করে নামাযের ছূরতে বসতে হবে। মুনাজাত করার পূর্বে ছওয়াব রেসানী করতে হয়। ছওয়াব রেসানী করার নিয়ম হলো-
(ক) পবিত্র ইস্তিগফার শরীফ তিনবার-
اَسْتَغْفِرُ اللّٰهَ رَبِّ مِنْ كُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণ: আসতাগফিরুল্লাহা রব্বি মিং কুল্লি যাম্বিউঁ ওয়া আতূবু ইলাইহি।
(খ) আউযুবিল্লাহ শরীফ ও বিস্মিল্লাহ শরীফসহ পবিত্র সূরা ফাতিহা শরীফ- একবার।
(গ) বিস্মিল্লাহ শরীফসহ পবিত্র সূরা ইখলাছ শরীফ-তিনবার।
(ঘ) পবিত্র ইশা’র নামায উনার পরে তরীক্বার যে পবিত্র দুরূদ শরীফ পড়া হয়, সেই পবিত্র দুরূদ শরীফ-পাঁচবার পড়বে। সেই পবিত্র দরূদ শরীফ জানা না থাকলে সম্মানিত দরূদ শরীফ -“ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”-৫বার পাঠ করতে হবে।
অতপর একাগ্রচিত্তে মহান আল্লাহ পাক উনার দিকে রুজু হয়ে, দু’হাত একত্রিত করে সিনা বরাবর উঠিয়ে ইয়াক্বীনের সাথে মুনাজাত করতে হবে।
সম্মানিত দু‘আ বা মুনাজাত কবুলের সময়:
. পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হচ্ছেন দু‘আ কবুলের সর্বশ্্েরষ্ঠ এবং সর্বোত্তম দিবস ও রাত মুবারক।
. পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করে দু‘আ করলে খাছ ভাবে দু‘আ কবুল করা হয়।
. পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র দরূদ শরীফ পাঠ করে দু‘আ করলে বিশেষ ভাবে দু‘আ কবুল করা হয়।
. বিশেষভাবে হযরত শায়েখ আলাইহিস সালাম তিনি যখন সম্মানিত দু‘আ বা মকবুল মুনাজাত শরীফ করেন তখন খাছভাবে তা কবুল করা হয়।
এছাড়াও কিছু বিশেষ বিশেষ দিবস ও রাত রয়েছে যার বর্ণনা নিম্নরূপ-
১. পাঁচ রাত্রিতে খাছভাবে দু‘আ কবুল করা হয়ে থাকে। পবিত্র হাদীছ শরীফে তার স্পষ্ট বর্ণনা রয়েছে। ক. পহেলা রজবুল হারাম শরীফ উনার রাত্রি খ. পবিত্র শবে বরাত উনার রাত্রি গ. পবিত্র শবে ক্বদর উনার রাত্রি ঘ. পবিত্র ঈদুল ফিতর উনার রাত্রি ঙ. পবিত্র ঈদুল আদ্বহা উনার রাত্রি। (চলবে)
-মুহম্মদ হুসাইন নাফে’।
আরও পড়ুন
সব ›
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।