পবিত্র আদব রক্ষা করার গুরুত্ব (২) পবিত্র আদব উনার শ্রেণীবিভাগ
পবিত্র আদব সাধারণভাবে ৯ প্রকার-
, ১০ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এটি হচ্ছে পবিত্র তাওহীদ উনার সম্পর্কে। অর্থাৎ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার প্রতি হুসনে যন রাখা।
এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قل هو الله احد. الله الصمد. لـم يلد ولـم يولد. ولـم يكن له كفوا احد.
অর্থ : “হে আমার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এক। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বেনিয়াজ। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্মও নেননি এবং উনার সমকক্ষও কেউ নেই।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইখলাছ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১, ২, ৩, ৪)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় পবিত্র আক্বাইদ উনার কিতাবে বর্ণিত রয়েছে-
الله منزه عن جسم وعرض وجوهر وتصوير وتعديد وتبعيض وتـجزيى وتركيب وتناهى وتـحديد.
অর্থ : “খালিক্ব মালিক রব মহান আল্লাহ তায়ালা তিনি শরীর, চওড়া বা প্রশস্ততা, পরিধি বা ব্যাস বা বস্তু, ছূরত বা আকার-আকৃতি, সংখ্যা, টুকরা, অংশ, সম্মিলিত রূপ, শেষ হওয়া, সীমা ইত্যাদি থেকে পবিত্র।” (আক্বাইদে নাসাফী শরীফ)
অর্থাৎ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বান্দা বা সৃষ্টি হিসেবে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে খালিক্ব বা সৃষ্টিকর্তা হিসেবে যতটুকু সুধারণা পোষণ করা প্রয়োজন ততটুকু সুধারণা পোষণ করা এবং উনার আদেশ-নিষেধ মুবারক উনাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।
২. খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পবিত্র আদব :
এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وما مـحمد الا رسول
অর্থ : “খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রসূল ব্যতীত অন্য কিছু নন।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪৪)
এ প্রসঙ্গে পবিত্র আক্বাইদ উনার কিতাবে বর্ণিত রয়েছে-
مـحمد رسول الله صلى الله عليه وسلم نبيه وعبده ورسوله وصفيه ونقيه ولـميعبد الصنم ولـم يشرك بالله طرفة عين قط ولـم يرتكب صغيرة ولا كبيرة.
অর্থ : “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নবী এবং উনার বান্দা ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার পক্ষ হতে মনোনীত ও পবিত্রতম। তিনি কখনো মূর্তিপূজা করেননি। চোখের পলকেও খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথে কখনো শিরক করেননি এবং কবীরা ও ছগীরা গুনাহতে লিপ্ত হননি।” সুবহানাল্লাহ! (আল ফিক্বহুল আকবর শরীফ, আকাইদে নাসাফী শরীফ)
অর্থাৎ উম্মত হিসেবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে খাতামুন নাবিয়্যীন, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হিসেবে যেরূপ সুধারণা পোষণ করা প্রয়োজন ঠিক তদ্রƒপ সুধারণা পোষণ করা এবং উনার আদেশ-নিষেধ মুবারক উনাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং উনাকে অনুসরণ-অনুকরণ করা।
৩. হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সাথে পবিত্র আদব :
এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وما كان لنبى ان يغل
অর্থ : “কোনো নবী আলাইহিস সালাম উনার পক্ষে খিয়ানত করা সম্ভব নয়।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৬১)
তিনি আরো ইরশাদ মুবারক করেন-
ما كان لبشر ان يؤتيه الله الكتب والـحكم والنبوة ثـم يقول للناس كونوا عبادا لى من دون الله
অর্থ : “কোনো নবী আলাইহিস সালাম উনার পক্ষে সম্ভব নয় যে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে পবিত্র কিতাব, পবিত্র শরীয়ত ও পবিত্র নুবুওওয়াত দিবেন। অতঃপর তিনি মানুষদেরকে বলবেন, তোমরা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ব্যতীত আমার ইবাদত করো।” নাউযুবিল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭৯)
উনাদের সুমহান প্রসঙ্গে পবিত্র আক্বাইদ উনার কিতাবে আরো বর্ণিত রয়েছে-
الانبياء عليهم السلام كلهم منزهون عن الصغائر والكبائر والكفر والقبائح
অর্থ : “সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ছগীরা, কবীরা, কুফরী, শিরকী এমনকি অপছন্দনীয় কাজ থেকেও পবিত্র।” (আল ফিক্বহুল আকবর শরীফ)
অর্থাৎ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বান্দা হিসেবে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি যেরূপ সুধারণা পোষণ করা প্রয়োজন ঠিক তদ্রƒপ সুধারণা পোষণ করতে হবে। কোনো অবস্থাতেই এর খিলাফ আক্বীদা পোষণ করা যাবে না। (চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৮)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












