সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
বিশেষ করে আমরা বলি, পবিত্র সূরা তাহরীম শরীফ উনার বিষয়টা। আসলে মানুষ পবিত্র কুরআন শরীফটা যে কি, সেটাই মানুষ বুঝতে পারে নাই। যারজন্য তারা অপব্যাখ্যা করেছে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন, পবিত্র কুরআন শরীফ কি?
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلٰى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন যে, পবিত্র কুরআন শরীফটা কি?
كِتَابٌ
এমন একটি কিতাব,
أَنزَلْنَاهُ إِلَيْكَ
আমি আপনার প্রতি নাযিল করেছি। কেন নাযিল করেছেন?
لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ
জিন-ইনসানকে গোমরাহী থেকে হিদায়েতের দিকে নেয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
بِإِذْنِ رَبِّهِمْ
তাদেরই রব যিনি, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার নির্দেশক্রমেই।
إ إِلٰى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি প্রসংশিত, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার সম্মানিত রাস্তা উনার দিকেই নেয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এই সংজ্ঞাটি দিয়েছেন। পবিত্র কুরআন শরীফটা এরকমই। এবং সেটা হচ্ছে কাফির মুশরিকদের ভাষায় তারা কিন্তু বিপরীতটা বলে থাকে। যার জন্য কাফির- মুশরিক, ইহদী-নাছারা, বেদ্বীন-বদদ্বীন এদের কারণে অনেকেই বিভ্রান্ত হয়।
তারা কি বলে থাকে? তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল,
إِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الأَوَّلِينَ
যখন পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করা হতো তখন কাফির মুশরিকরা বলতো, এটা হচ্ছে কল্প লোকের গল্প কাহিনী। নাউযুবিল্লাহ! এ বিষয়টা বুঝতে হবে, তাহলে পবিত্র কুরআন শরীফ বুঝতে সহজ হবে।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, এটা হচ্ছে এমন এক কিতাব যা আপনার প্রতি আমি নাযিল করেছি। যে কিতাবখানা জিন-ইনসানকে গোমরাহী থেকে হিদায়েতের দিকে নিয়ে যাবে। অর্থাৎ সৃষ্টির যিনি রব যিনি খ¦লিক যিনি মালিক মহান আল্লাহ পাক উনার নির্দেশক্রমেই, উনার পথেই অর্থাৎ আপনার পথে আপনি নিয়ে যাবেন তাদেরকে। এখানে এজন্য নাযিল করা হয়েছে। আর কাফির-মুশরিকরা বলে থাকে-
مَا هٰذَا إِلاَّ أَسَاطِيرُ الأَوَّلِينَ
এটাতো আসলে কল্প লোকের গল্প কাহিনী ছাড়া কিছুই নয়। নাউযুবিল্লাহ! প্রায় নয়খানা পবিত্র আয়াত শরীফ নাযিল করা হয়েছে, এ রকম অনেক পবিত্র আয়াত শরীফ নাযিল করা হয়েছে কাফির-মুশরিকদের বক্তব্য। বিষয়টা মানুষ ফিকির করতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে, কাফির মুশরিকদের এ সমস্ত বক্তব্যের দ্বারা এরা বিভ্রান্ত হয়ে গেছে। আবার বলা হচ্ছে, বিভ্রান্তির কিছু কারণও রয়ে গেছে, পবিত্র কালামুল্লাহ শরীফ উনার অর্থ না বুঝা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।