আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্ব প্রকাশিতের পর)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ جُبَـيْرِ بْنِ نُـفَيْرٍ رحمة الله عليه قَالَ دَخَلْتُ عَلَى حَضْرَتْ أُمّ الْمُؤْمِنِين الثَالِثَة عَائِشَة الصديقة عَلَيْـهَا السَّلَام فَسَأَلْتُـهَا عَنْ خُلُقِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَـقَالَتِ الْقُرْآنُ
অর্থ: “হযরত জুবাইর ইবনে নুফাইর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম উনার নিকট গেলাম এবং উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আখলাক্ব (চরিত্র) মুবারক সম্পর্কে সুওয়াল করলাম। অতঃপর তিনি বললেন, (উনার মহাসম্মানিত আখলাক্ব (চরিত্র) মুবারক হলেন) পবিত্র কুরআন শরীফ।” সুবহানাল্লাহ! (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: ১/৯০)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنِ حَضْرَتْ الْحَسَنْ رحمة الله عليه فِي قَـوْلِهِ عَزَّ وَجَلَّ {فَبِمَا رَحْمَةٍ مِنَ اللهِ لِنْتَ لَهُمْ} قَالَ هذَا خُلُقُ مُحَمَّدٍ وَنَـعَتَهُ اللهُ عَزَّ وَجَلَّ
অর্থ: “হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি (আয়াত শরীফ তিলাওয়াত করেন,) {فَبِمَا رَحْمَةِ مِنَ اللهِ لِنْتَ তবে মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক যে, আপনি তাদের সাথে নরম কোমল ব্যবহার করেন অর্থাৎ মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক-এ আপনি নরম কোমল স্বভাবের অধিকারী} এই আয়াত শরীফ উনার ব্যাখ্যায় (রাবী) বলেন, ইহা (এই আয়াত শরীফ খানাই হলেন) রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখলাক্ব (চরিত্র) মুবারক যা মহান আল্লাহ্ পাক তিনি নিজেই বর্ণনা করেছেন।” সুবহানাল্লাহ! (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: ১/৯৩)
উল্লেখ্য যে, বিশিষ্ট ছাহাবী হযরত আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ঈমান আনার পূর্বে যখন মুশরিকদের সর্বোচ্চ নেতা ছিলেন সে সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান আখলাক্ব মুবারক চরিত্র অবলোকন করেছেন এবং বলেছেন-
والله إنك لكريم، ولقد حاربتك فنعم محاربي كنت، ثم سالمتك فنعم المسالم أنت، فجزاك الله خيرا
অর্থ: “মহান আল্লাহ পাক উনার কসম! অবশ্যই অবশ্যই আপনি পরম দয়ালু। আর আপনার সাথে আমি জিহাদে অংশগ্রহণ করেছি, আর আপনিই ছিলেন কতইনা উত্তম মহান জিহাদকারী। অতঃপর আপনার নিকট আমি আত্মসমর্পণ করেছি, আপনিই সর্বোত্তম মহান নিরাপত্তা প্রদানকারী। মহান আল্লাহ পাক তিনি আপনাকে সর্বোত্তম প্রতিদান মুবারক হাদিয়া করুন।” (মা’রিফতুছ ছাহাবা- আবূ নূয়াইম ইসপাহানী রহমাতুল্লাহি আলাইহি: ৩/১৫০৯)
উপরোক্ত পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের মাধ্যমে বিষয়টি সু-স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন “খুলুকুন ‘আযীম” অর্থাৎ সর্বোত্তম চরিত্র মুবারক উনার অধিকারী এবং “উসওয়াতুন হাসানাহ্” বা সর্বোত্তম আদর্শ মুবারক। সুতরাং প্রত্যেক উম্মতের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছেন- উনার প্রতিটি ছিফত মুবারক-এ নিজেকে সাজিয়ে তোলা কেননা, পবিত্র কালামুল্লাহ শরীফ উনার পুরাটাই উনার মহাসম্মানিত আখলাক্ব মুবারক আর একজন মুসলমানের জন্য ফরয হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ অনুযায়ী নিজের জীবনকে গঠন করে সে পথে নিজেকে পরিচালিত করা।
কাজেই, মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখলাক্ব মুবারক সম্পর্কে হাক্বীক্বী ইলম অর্জন করে উনার অনুসরণে উনার ছিফত মুবারক অনুযায়ী স্বীয় জীবন পরিচালিত করার তাওফীক মুবারক দান করুন। আমীন! (সমাপ্ত)
-মুহম্মদ মুস্তাজীবুর রহমান ওয়াকী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












