পদ্মা সেতুতে একদিনে পৌনে ৫ কোটি টাকার টোল আদায়
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৬ জুন, ২০২৪ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে। গত জুমুয়াবার (১৪ জুন) সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন বিষয়টি নিশ্চিত করে।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুমুয়াবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পাড়ি দেয়। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি বাদে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় দুই কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় দুই কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।
এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের ২৭ জুন। ওইদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা, যা তৃতীয় সর্বোচ্চ আয়। একদিন সর্বোচ্চ চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পাড়ি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)