পদ্ধতিগত কারণে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় -চুন্নু
পদ্ধতিগত কারণেই শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বনানীতে মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, এবার দ্বাদশ সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে দল। নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনো আসেনি।
তিনি বলেন, ৩০ নভেম্বরের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের। তার পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। উড়ো চিঠি ষড়যন্ত্রের অংশ।
এদিকে দলের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও সাদ এরশাদ দুই জনেই মনোনয়ন তুলবেন বলে জানা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।