জেগে উঠেছে পাপুয়া নিউ গিনির আগ্নেয়গিরি, জাপান উপকূলে সুনামির আশঙ্কা
আল ইহসান ডেস্ক:
পাপুয়া নিউ গিনির একটি আগ্নেয়গিরি থেকে হঠাৎ করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা বলেছে যে, এর জেরে জাপানের উপকূলে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়ার ডারউইনে পাপুয়া নিউ গিনির নিউ বৃটেন দ্বীপের মাউন্ট উলাউন থেকে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। মাউন্ট উলাউনের মুখ থেকে কু-লীকৃত কালো ধোঁয়া এবং গরম লাভার গ্রোত বেরোতে শুরু করে। কালো ধোঁয়া প্রায় ১৫ হাজার ফুট উঁচু পর্যন্ত ওঠে। সেই অগ্ন্যুৎপাতের ছবি নাসার স্যাটেলাইট ক্যামেরাতেও ধরা পড়েছে।
সংস্থাটি বলেছে, তারা এর প্রভাবের মূল্যায়ন করছে, যার মধ্যে প্রথমেই রয়েছে জাপানে সুনামির ঝুঁকি । প্রথম সুনামির ঢেউ ইজু এবং ওগাসাওয়ারা দ্বীপে পৌঁছতে পারে অগ্নুৎপাতের কারণে সৃষ্ট কম্পনের প্রায় তিন ঘন্টা পরে। যদিও সংস্থাটি সুনামির কোনো সতর্কতা জারি করেনি। তারা বলেছে যে, জাপানে এবং বাইরের পর্যবেক্ষণ সাইটগুলিতে সমুদ্রপৃষ্ঠের কোনও উল্লেখযোগ্য পরিবর্তন এখনো শনাক্ত করা যায়নি। পাপুয়া নিউ গিনির জিওহজার্ডস ম্যানেজমেন্ট ডিভিশন জানিয়েছে, সোমবার বিকেলে উলাউনের আগ্নেয়গিরির কার্যকলাপ শুরু হয়।
অগ্নুৎপাতটি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এবং আগ্নেয়গিরির ঝুঁকির স্তরকে সর্বোচ্চ চতুর্থ স্তরে উন্নীত করেছে
উলাউন হলো পাপুয়া নিউ গিনির অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যেটি প্রশান্ত মহাসাগরের "রিং অফ ফায়ার"-এ অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের চারপাশে সিসমিক ফল্ট অঞ্চল যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে। ১৭০০ সাল থেকে উলাউন বারবার বিস্ফোরিত হয়েছে এবং ২০১৯ সালে সর্বশেষ বড় অগ্ন্যুৎপাত হয়েছিল।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।