পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
নিজস্ব সংবাদদাতা:
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেয় সে।
পদত্যাগপত্রে দীপেন লিখেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে আমি শারীরিক অসুস্থতায় ভুগিতেছি। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।