ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমকে তার পদ থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান পরিবর্তনের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, আন্দোলনের চাপে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো আন্দোলন বা চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিজস্ব নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী কাজ করে এবং কোনো পক্ষের আন্দোলনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
তার ভাষ্য অনুযায়ী, যদি একটি আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, তাহলে বিপরীত পক্ষের আরেকটি আন্দোলনের মুখেও একই ধরনের চাপ তৈরি হবে। ফলে কেন্দ্রীয় ব্যাংককে তার স্বাধীন ও প্রাতিষ্ঠানিক অবস্থান বজায় রাখতে হবে।
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের’ ব্যানারে একদল বিক্ষোভকারী ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে একই দিনে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। অভিযোগ রয়েছে, গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একটি দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব ছাড়েন। একই সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও দীর্ঘ ছুটিতে রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)