পণবন্দি নিয়ে সন্ত্রাসবাদী ইসরায়েলে বিক্ষোভ তুঙ্গে, চাপে নেতানিয়াহু
অবিলম্বে যুদ্ধবিরতি করে পণবন্দিদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভে উত্তাল দখলদার ইসরায়েল। তেল আবিবের এই বিক্ষোভ নেতানিয়াহুকে চাপে ফেলেছে। তবে গত সোমবার রাতে নেতানিয়াহু বলেছে, হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় সে কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না।
কয়েকদিন আগে গাজায় দখলদার ইসরায়েলের সেনা পৌঁছানোর কয়েকঘণ্টা আগে ছয়জন পণবন্দির দেহ উদ্ধার করা হয়। তা নিয়ে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের বক্তব্য, সময় দ্রুত কমে আসছে। বাকি যে সব পণবন্দি গাজায় আছে, তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। গাজায় এখনো একশ জনের মতো পণবন্দি আছে বলে মনে করা হচ্ছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে। মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্যে তারা এই খসড়া প্রস্তাব তৈরি করছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছে, ‘গাজায় ছয়জন পণবন্দির হত্যা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে। আমাদের বিশ্বাস আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে পারব।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেছে, ‘প্রচুর পণবন্দি এখনো গাজায় আছে। তারা এই চুক্তির জন্য অপেক্ষা করছে। দখলদার ইসরায়েলের মানুষও আর অপেক্ষা করতে রাজি নয়। ফিলিস্তিনিরা এই যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাদের জন্যও দ্রুত এই চুক্তি হওয়া দরকার।’
কিরবি ও মিলারের এই প্রতিক্রিয়া নেতানিয়াহুর বক্তব্যের পরে এসেছে। নেতানিয়াহু গত সোমবার এটাও বলেছিলো, ইসরায়েলের সেনা কিছুতেই গাজা ও মিশরের সীমান্ত থেকে সরবে না। হামাস জানিয়েছে, যে কোনো চুক্তি নিয়ে আলোচনার পূর্বশর্ত হলো, এই সেনা সরাতে হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।