বড় ক্ষতির মুখে ফক্সওয়াগন, বন্ধ করে দিচ্ছে কারখানা
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ রবি , ১৩৯২ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতার একটি ফক্সওয়াগন। কোম্পানির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির কারখানাগুলো বন্ধ করে দেয়া হতে পারে। এ ব্যবস্থার প্রস্তুতি হিসেবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে ১৯৯৪ সাল থেকে কার্যকর থাকা চাকরি সুরক্ষা চুক্তি শেষ করতে চায়।
এ বিষয়ে ফক্সওয়াগন গ্রুপের সিইও অলিভার ব্লুম জানায়, ইউরোপের গাড়ি শিল্প একটি গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক পরিবেশ আরো কঠিন হয়ে উঠেছে এবং বাজারে নতুন নতুন প্রতিযোগী প্রবেশ করছে। প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে এখানকার গাড়ি উৎপাদন বিশেষ করে জার্মানিতে কোম্পানিটি আরো পিছিয়ে পড়ছে।
সাম্প্রতিক বছরগুলোয় একক বৃহত্তম বাজার চীনে নিয়ন্ত্রণ হারিয়েছে ফক্সওয়াগন।
মূলত বিওয়াইডির মতো স্থানীয় ব্র্যান্ডের চাহিদার সঙ্গে পাল্লা দিতে না পেরে চীনে ফক্সওয়াগনের বাজার হিস্যা কমতে থাকে। একই সঙ্গে ইউরোপের বাজারেও ক্রমবর্ধমান হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে ইভি খাতের শীর্ষ কোম্পানিটি।
আগস্টে কারখানা, সরবরাহ চেইন ও শ্রম ব্যয় কমানোর তথ্য দিয়েছিলো ফক্সওয়াগনের সিইও অলিভার ব্লুম।
বিশ্লেষকরা বলছে, ফক্সওয়াগনের খরচ কমানোর এ পরিকল্পনা শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে প্রবল প্রতিরোধের সম্মুখীন হবে। কোম্পানির সুপারভাইজরি বোর্ডের প্রায় অর্ধেক আসন তাদের হাতে রয়েছে। এ বোর্ডই নির্বাহী পরিচালকদের নিয়োগ করে থাকে।
এদিকে জার্মানির প্রভাবশালী ইউনিয়ন আইজি মেটাল ফক্সওয়াগনের পরিস্থিতির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেছে। তাদের পক্ষ থেকে চাকরি রক্ষার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। এ সংগঠনের প্রধান মধ্যস্থতাকারী থর্স্টেন গ্রোগার এক বিবৃতিতে ফক্সওয়াগনের কারখানা বন্ধের সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন পরিকল্পনা’ বলে উল্লেখ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানির সংকট হবে না -জ্বালানি বিভাগ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ দিলেন চিফ হুইপ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইংলিশ মিডিয়াম স্কুলকেও মানতে হবে সরকারি নিয়ম
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার, ‘নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা-দিল্লি আলোচনায় হাসিনা অনুপস্থিত
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে জিরো টলারেন্স
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভাসানীর ধানের শীষ যেভাবে পেয়েছিল বিএনপি
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে ইউজিসি
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)