আগামী ১৯ রবি’ ১৩৯২ শামসী, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খৃ. ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ
মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায় ১৪৪৬ হিজরী সনের সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়, গতকাল দিবাগত সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড এবং কক্সবাজার এলাকার রুইয়াতিল হিলাল মজলিসের প্রতিনিধিরা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেছেন।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার এক পর্যালোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ০৮ রবি’ ১৩৯২ শামসী (০৫ সেপ্টেম্বর ২০২৪ খৃ:) ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ১৪৪৬ হিজরী সনের সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার ১লা তারিখ মুবারক।
আর সে অনুযায়ী আগামী ১৯ রবি’ ১৩৯২ শামসী (১৬ সেপ্টেম্বর ২০২৪ খৃ:), ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) পালিত হবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত মহাপবিত্র ১২ই শরীফ তথা ১২ রবীউল আউওয়াল শরীফ। সুবহানাল্লাহ!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।