পঞ্চগড়ে চায়ের পর কফি চাষের সম্ভাবনা
, ১২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাড়িসংলগ্ন এক বিঘার সুপারিবাগানে প্রায় দুই বছর আগে ১৩৫টি কফির চারা লাগিয়েছেন কৃষক আবদুল হালিম প্রধান। সম্প্রতি এসব গাছে ধরেছে কফির ফল। ইতিমধ্যে সেগুলো পাকতে শুরু করেছে। অল্প পরিশ্রমে সাথি ফসল হিসেবে কফি চাষে লাভের আশায় আছেন আবদুল হালিম।
আবদুল হালিমের মতো প্রায় অর্ধশত কৃষক এ জেলায় কফি চাষ করেছেন। কৃষি বিভাগের কফি ও কাজুবাদাম গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় পঞ্চগড়ে তিনটি উপজেলায় ৭৪টি প্রদর্শনী কফিবাগান করেছেন তারা। পাহাড়ি ফসল কফি সমতল ভূমিতে উৎপাদন করছেন তারা।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১ সালের শেষের দিকে কৃষি বিভাগের কফি ও কাজুবাদাম গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় রোবাস্টা জাতের কফি চাষ শুরু হয়েছে।
জেলার মাটি ও আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী। সুপারি, আমবাগানসহ বিভিন্ন বাগানের ছায়াযুক্ত ফাঁকা স্থানে গড়ে তোলা হয়েছে ৭৪টি প্রদর্শনী কফিবাগান। ৪৭ জন কৃষক ১২.২৬ হেক্টর জমিতে এসব কফিবাগান গড়ে তুলেছেন। এরই মধ্যে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন বাগান থেকে কফি সংগ্রহ (হারভেস্ট) শুরু হয়েছে। প্রকল্পের আওতায় চাষিদের কফির চারা, কারিগরি সহায়তাসহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)