ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৪ জুন, ২০২৬ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপের নিরাপত্তায় দীর্ঘদিনের প্রধান অংশীদার হলেও উত্তর আটলান্টিক জোটে সামরিক অর্থায়ন কমানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রশাসন জোটভুক্ত ইউরোপীয় দেশগুলোর ওপর প্রতিরক্ষা দায়িত্ব আরও বেশি করে ছেড়ে দিতে চায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংকটকালীন পরিস্থিতিতে ন্যাটোর জন্য বরাদ্দ মার্কিন সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় যুদ্ধবিমান, নজরদারি বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং কিছু নৌসামরিক সম্পদের সংখ্যা হ্রাস করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ইউরোপের কয়েকটি দেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, মার্কিন সামরিক উপস্থিতি ও সহায়তা কমে গেলে রাশিয়ার সম্ভাব্য হুমকির মুখে জোটের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হতে পারে।
পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ন্যাটোর ভবিষ্যৎ কাঠামো ও ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং নিজস্ব সামরিক সক্ষমতা জোরদারের প্রশ্নটি এখন আরও বেশি গুরুত্ব পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হুথিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিলো বাণিজ্যিক জাহাজ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী ড্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোনো দেশ যুক্তরাষ্ট্রের ঢাল হলে ‘যুদ্ধের আগুনে পুড়বে’ -ইরানি জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসামে বন্যায় মৃত ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ৮
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)