নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর পলাশ উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় জনতা জুটমিলের ৪ নম্বর গেট সংলগ্ন মহিলা কোয়ার্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলো। ঘটনার দিন রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। পরে সকাল ৯টার দিকে ছেলে আবির নেশার জন্য তার কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার সকালে তিনি মারা যান।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধশতাধিক বছর পর বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার বারবিকিউ চেইন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশি-বিদেশি কোম্পানিকে গ্যাস উত্তোলনের আহ্বান জানিয়েছে সরকার -জ্বালানিমন্ত্রী
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গত ১ মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেলিফোনের ক্যাবল চুরি, অচল তিন হাজার লাইন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক হিসাব খুলতে টিআইএন যুক্ত করার প্রস্তাব আসছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আবারও স্কুলে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা ও ক্রীড়া চালুর উদ্যোগ নিচ্ছে সরকার!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না -শেখ হাসিনা
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)