থাইল্যান্ড যেতে চায় আসিফের সাবেক এপিএস, মেলেনি অনুমতি
নিজস্ব সংবাদদাতা:
চিকিৎসার কথা বলে থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন নাকচ হয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র এক সময়ের সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আবেদনটি খারিজ করেন। মোয়াজ্জেমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রায়হান।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর নিজের বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোয়াজ্জেমকে এপিএস হিসেবে নিয়োগ দেয় সে।
পরে মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ ওঠে- এপিএস পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছে। এসব অভিযোগের পর গত বছরের ২১ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর ২২ মে মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদিন পর আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।