আইএমএফের সহায়তা ছাড়াই রিজার্ভ হবে ৩৫ বিলিয়ন ডলার
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার হবে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার হয়ে যাবে আশা করি। আর তা হবে আইএমএফের অর্থ সহায়তা ছাড়াই।
রাজধানীর গুলশানে এক সেমিনারে এ কথা বলেন গভর্নর।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘ফতানি খাত এ মুহূর্তে আমাদের একটি দুর্বল জায়গা। তবে সৌভাগ্যবশত বৈশ্বিক আমদানি মূল্য কিছুটা স্থিতিশীল হওয়ায় আমরা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছি। আমদানি ব্যয় ৫-৬ শতাংশ হয়তো বেড়েছে, তবে একই সঙ্গে আমদানির পরিমাণও বেড়েছে। ব্যাংক খাতে তারল্য পরিস্থিতিও নাজুক ছিল। আমরা সেই কঠিন অবস্থাও পার করে এসেছি। বিপুল পরিমাণ বিদেশী দায় মিটিয়েছি।
মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চান বলেও জানান গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতি এখনো সন্তোষজনক নয়, ৮ শতাংশে আটকে আছে। এটাকে আমরা ৫ শতাংশের নিচে নামাতে চাই। এজন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। এটা করতেই হবে, কিন্তু কখন হবে, তা জানি না। বিনিময় হার যদি স্থিতিশীল রাখতে পারি, বিশ্ববাজার যদি স্থিতিশীল থাকে এবং অভ্যন্তরীণ সরবরাহ যদি বড় আকারে ব্যাহত না হয়, তাহলে লক্ষ্য অর্জন হবেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)