নেপোলিয়নের সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ এবং পবিত্র ১২ই শরীফ পালন নিয়ে ঐতিহাসিক তথ্য
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
ঐতিহাসিক তথ্যমতে, নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৮ সালে মিশরের কায়রোর জামে আজহার মসজিদে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন বলে জোরালো মত রয়েছে। দ্বীন ইসলাম গ্রহণের পর তিনি যে বক্তব্য প্রচার করেন তার দলিল কায়রোর কেন্দ্রীয় লাইব্রেরীতে এখনও রক্ষিত আছে। তৎকালীন বিশেষ ব্যক্তিদের ডায়েরীতে তার মুসলমান হওয়ার সত্যতা পাওয়া যায়। লা ক্যাসেস নামক একজন ব্যক্তি নেপোলিয়নের খুব কাছের মানুষ ছিলো। সে তার ডায়েরীতে নেপোলিয়নের মুসলমান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
উইকিপিডিয়ার তথ্যানুসারে, সেন্ট হেলেনায় নির্বাসিত হিসেবে অবস্থানকালে জেনারেল গরগারডের সঙ্গে একান্ত আলাপচারিতায় নেপোলিয়ান বলেছিলেন, ‘আমি দ্বীন ইসলামকে বেশি পছন্দ করি। এটি সব ধর্মের চাইতে শক্তিশালী এবং উত্তম’।
বিশেষজ্ঞদের মতামত হলো, ১৭৯৮ খৃ: নেপোলিয়ন মিসর আক্রমণ করতে গিয়ে সম্মানিত ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েই দ্বীন ইসলাম গ্রহণ করেন। এমনকি সে সময় নেপোলিয়নের কয়েকজন জেনারেলও দ্বীন ইসলাম গ্রহণ করেছিলো। তিনি এক বছর মিসরে ছিলেন। সে সময় ১৭৯৮ সালের ৬ ডিসেম্বর বহুল প্রচারিত ফরাসি পত্রিকা এধুুবঃঃব ঘধঃরড়হধষ ড়ঁ খব গড়হরঃবঁৎ টহরাবৎংবষ এ প্রকাশিত সংবাদেও তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন এবং নাম পরিবর্তন করে মুহম্মদ আলী নেপোলিয়ন রাখেন বলে খবর বের হয়। তৎকালীন মিসরের শীর্ষ আলেমদের সান্নিধ্যে এসে সম্মানিত ইসলামী জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে তিনি পরিপূর্ণ অবগতি লাভ করেন এবং ইসলামী শরীয়তের আলোকে সমাজ ও জীবনের বিধিমালা প্রণয়নের জন্য মতামত ব্যক্ত করেন।
সবচেয়ে বড় বিষয় হলো, মিসরে অবস্থানের সময় নেপোলিয়ান পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই শরীফ উনার দিবসে ফরাসি সৈন্যবাহিনীর মাধ্যমে কায়রোর রাজপথে বিশেষ প্যারেডের আয়োজন করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অকৃত্রিম মুহব্বতের বহিঃপ্রকাশ ঘটান। তিনি মিসরের গ্র্যান্ড মুফতিকে চিঠি লেখেন, আমি সব জ্ঞানীদের সঙ্গে নিয়ে পবিত্র কুরআন শরীফ উনার আলোকে একটি রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে চাই। কারণ একমাত্র পবিত্র কুরআন শরীফ উনার আইন ও শাসনের মধ্যেই রয়েছে প্রকৃত স্বস্তি ও স্বাচ্ছন্দ।
পরবর্তীতে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি ইত্যাদি দেশে নেপোলিয়ন কোড বা আইন বিধির যে প্রবর্তন করা হয় তার অনেকগুলো ধারা ছিলো সম্মানিত দ্বীন ইসলাম থেকে সংকলন করা।
Napoleon's Egypt: Invading the Middle East G বলা হয়েছে, নেপোলিয়ন মূলত মিশরে গিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক সম্পর্কে জ্ঞানার্জন করেই দ্বীন ইসলাম গ্রহণ করেন। জীবনের শেষ সময়গুলোতে তিনি সম্মানিত দ্বীন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করতেন।
তবে ইতিহাসবিখ্যাত এক সমরবিদের দ্বীন ইসলাম গ্রহণ মেনে নেয়নি বিধর্মীরা। এরই ফলস্বরূপ ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান ব্রিটিশদের হাতে বন্দি হলে চরম বিদ্বেষবশত তাকে সেন্ট হেলেনা দ্বীপের এক নির্জন স্থানে নির্বাসিত করা হয় এবং প্রতিদিন খাবার পানির সাথে অল্প অল্প করে আর্সেনিক মিশিয়ে তাকে শহীদ করা হয়। তার মৃত্যুর পর এটিকে ফুড পয়জনিং হিসেবে চালিয়ে দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












