নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো -এরদোয়ান
আল ইহসান ডেস্ক:
গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের ওপর দখলদার ইসরায়েলের হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, ‘আদর্শগতভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো’। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
গত মঙ্গলবার কাতারের দোহা থেকে দেশে ফেরার সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘হিটলার যেমন কল্পনা করতে পারেনি যে তার সামনে পরাজয় অপেক্ষা করছে, ঠিক তেমনি নেতানিয়াহুকেও একইরকম পরিণতি ভোগ করতে হবে। ’
কাতারে দখলদার ইসরায়েলের হামলার প্রেক্ষিতে দোহায় আয়োজিত আরব-মুসলিম সম্মেলনে যোগ দিয়েছিলেন এরদোয়ান।
হামাসের আলোচনার সময় কাতারের ওপর হামলাকে ‘আন্তর্জাতিক আইনের প্রতি একটি স্পষ্ট চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, উগ্র মানসিকতা সন্ত্রাসী ইসরায়েলের নেতৃত্বকে ফ্যাসিবাদী আদর্শে একটি খুনি নেটওয়ার্কে পরিণত করেছে। ’
তিনি মনে করেন, পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে সন্ত্রাসী ইসরায়েলের ওপর চাপ বাড়বে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।