কুঁড়ার তেল রফতানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ
নিজস্ব প্রতিবেদক:
কুঁড়ার তেল বা রাইস ব্র্যান অয়েল রফতানির ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি-আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সই করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
এর আগে কুঁড়ার তেল রফতানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছিল, তবে গত জুলাইয়ে সেই শুল্কের মেয়াদ শেষ হয়ে যায়। কয়েক মাস ধরেই বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা রফতানি নিয়ন্ত্রণে আবারও শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছিলেন।
বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ২১টি রাইস ব্র্যান অয়েল মিল রয়েছে। এসব মিলের বার্ষিক উৎপাদনক্ষমতা ৪ লাখ ৫৩ হাজার টন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।