নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (১০)
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
৪. ‘মুত্বলা’ আলাল গইব’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:
নি¤েœাক্ত ঘটনা থেকে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে-
বদর যুদ্ধে কুরাইশদের মধ্যে যারা বন্দি হয়েছিলো তাদের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত চাচা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনিও ছিলেন। ফায়ছালা হলো সবাইকে মুক্তিপন দিতে হবে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত চাচাজান আলাইহিস সালাম উনাকে মুক্তিপন দেয়ার জন্য বললেন। তখন হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি বললেন, ‘ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আমি (গোপনে) মুসলমান হয়েছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমি আপনার ইসলাম গ্রহণ সম্পর্কে ভালোভাবেই জানি। তবে আপনি যেটা বললেন সেটা যদি হয়েই থাকে তাহলে মহান আল্লাহ পাক তিনি আপনাকে বদলা দান করবেন।’ কিন্তু আপনার, আপনার দুই ভাতিজার এবং আপনার সাথে যারা চুক্তিবদ্ধ তাদের মুক্তিপন আদায় করুন। তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার নিকটতো এতো সম্পদ নেই। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
فَأَيْنَ الْمَالُ الَّذِي دَفَنْتَ أَنْتَ وَأُمُّ الْفَضْلِ رضى الله تعالى عنها
‘সেই মাল-সম্পদ কোথায়? যা আপনি এবং আমার চাচিজান হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনিসহ মাটির নিচে লুকিয়ে রেখেছেন? এবং আপনি (চাচিজান) উনাকে বলেছিলেন, আমি যদি এই যুদ্ধে শহীদ হই তাহলে এই সম্পদ আপনার, আমার সন্তানের জন্য। অতঃপর তিনি বললেন, ‘মহান আল্লাহ পাক উনার কসম! ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!! আমি সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই আপনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নিশ্চয়ই এ বিষয়টি আমি এবং হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ছাড়া আর কেউ জানেন না।’ কাজেই ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! দয়া করে আপনারা আমার নিকট থেকে যেই বিশ উকিয়া সম্পদ পেয়েছেন, যেটা আমার সাথে ছিলো সেটাকে আমার মুক্তিপন হিসেবে গণ্য করুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটাই করার জন্য আদেশ মুবারক দিলেন। অতঃপর সেই বিশ উকিয়া সম্পদ দিয়ে হযরত আব্বাস আলাইহিস সালাম উনার, উনার দুই ভাতিজার এবং উনার সাথে চুক্তিবদ্ধদের ফিদিয়া তথা মুক্তিপন দেয়া হলো। (আল মুস্তাদরাক আলাছ ছহীহাইন ৩/৩৬৬, দালায়েলুন নুবুওয়াত, মুসনাদে আহমদ, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ৬/৩২২ ইত্যাদি)
এখানে হযরত আব্বাস আলাইহিস সালাম উনার ঈমান গ্রহণের বিষয়টি কেউ জানতো না এবং উনার সম্পদ পুতে রাখার বিষয়টি শুধুমাত্র তিনি এবং উনার সম্মানিতা আহলিয়া হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি জানতেন। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ২টা বিষয়ই বলে দিলেন। তাহলে তিনি যে ইলমে গইব উনার মালিক সেটা বলার অপেক্ষাই রাখে না। সুবহানাল্লাহ!
উপরোক্ত দলীলভিত্তিক আলোচনা থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘মুত্তালা’ ‘আলাল গইব’। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি উনাকে সমস্ত প্রকার ইলিম মুবারক হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ! আর এটাই সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আকীদা। এর বিপরীত আকীদা পোষণ করা চরম জিহালতী, গোমরাহী এবং বাতিল ফিরকার আলামত। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ কিবলা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সর্ব বিষয়ে বিশুদ্ধ আকীদা পোষণ করার তাওফীক দান করুন। আমীন!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৭)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৬)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৫)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৬)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৫)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)