মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম
বিভিন্ন কিতাবাদিতে বর্ণনা অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ১৩ জন মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়। উনাদের মধ্যে মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম উনারা ছিলেন ৮ জন আর মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন ৫ জন। উল্লেখ্য যে, যেই ৫ জন মহাসম্মানিত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়, উনারা প্রত্যেকেই ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম
৫. হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। তাই, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই উনাদের অন্তর্ভুক্ত। তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। এক বর্ণনায় রয়েছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘দারুল আরকামে’ সম্মানিত তাশরীফ মুবারক নেয়ার পূর্বে হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম তিনি, হযরত উবাইদা ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত আব্দুর রহমান ইবন আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, সাইয়্যিদুনা হযরত আবূ সালামাহ্ আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ আলাইহিস সালাম তিনি এবং হযরত আবূ উবাইদাহ্ ইবনে জাররাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ উনারা এক সাথে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ! (ইবনে সা’দ) হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম তিনি দুইবার সম্মানিত হিজরত মুবারক করেন। প্রথমবার হাবশায় এবং দ্বিতীয়বার মহাসম্মানিত মদীনা শরীফ। তিনি মহাসম্মানিত মদীনা শরীফে হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের মধ্যে সর্বপ্রথম মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন এবং সর্বপ্রথম উনাকে মহাসম্মানিত জান্নাতুল বাক্বী’ শরীফে দাফন মুবারক করা হয়। উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নিকট তাশরীফ মুবারক নেন ও উনাকে বূছা মুবারক দেন এবং ইরশাদ মুবারক করেন- “হে হযরত উছমান আলাইহিস সালাম! আপনার উপর মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক বর্ষিত হোক; আপনি দুনিয়া থেকে কিছু গ্রহণ করেননি, দুনিয়াও আপনার কাছ থেকে কিছু নিতে পারেনি।” সুবহানাল্লাহ! (হিলইয়াতুল আউলিয়া)
অন্য বর্ণনায় রয়েছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বূছা মুবারক দেন এবং মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করেন (কান্না মুবারক করেন)।” সুবহানাল্লাহ! (যাখীরাতুশ শাকিরীন)
৬. সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে হারিছ ইবনে আব্দুল উয্যা আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। সুবহানাল্লাহ! কেউ কেউ উনার আরেকটি নাম মুবারক- ‘সাইয়্যিদুনা হযরত দ্বমরাহ্ আলাইহিস সালাম’ বলেছেন। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, বাইহাক্বী, সীরাতে হালাবিয়্যাহ্, সীরাতে ইবনে কাছীর, আল ইছাবাহ্ ইত্যাদি)
৭. সাইয়্যিদুনা হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিমুস সালাম: তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বড় চাচা সাইয়্যিদুনা হযরত হারিছ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ার যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার ১ বছর পর পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। উনাকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি সম্মানিত দুধ মুবারক পান করান। কাজেই, তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচাতো ভাই এবং মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! (সিয়ারু আ’লামিন নুবালা, ইবনে সা’দ, সুবুলুল হুদা ওয়ার রশাদ, শারহুয যারক্বানী) তিনি মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের সময় আনুষ্ঠানিকভাবে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! তারপর তিনি সাইয়্যিদুনা হযরত খ্বাতিমুল মুহাজিরীন আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম) উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ছোহবত মুবারক-এ দৃঢ়ভাবে (অবিচলভাবে) অবস্থান করেন। বিশেষত হুনাইনের সম্মানিত জিহাদ মুবারক উনার দিন, কঠিন মুহূর্তে সাইয়্যিদুনা হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ আলাইহিস সালাম তিনি খচ্চরের লাগাম দৃঢ়ভাবে ধারণ করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে অবিচল ও অটল থাকেন। সুবহানাল্লাহ! (সিয়ারু আ’লামিন নুবালা) অতঃপর তিনি তায়েফের সম্মানিত জিহাদ মুবারক-এ অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ! তিনি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারককালে মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৮. সাইয়্যিদুনা হযরত হাফ্ছ ইবনে হারিছ আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (আল ইছাবাহ্)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৭)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৬)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (১০)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৫)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৬)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৫)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












