মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ রবি, ১৩৯৪ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম
বিভিন্ন কিতাবাদিতে বর্ণনা অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ১৩ জন মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়। উনাদের মধ্যে মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম উনারা ছিলেন ৮ জন আর মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন ৫ জন। উল্লেখ্য যে, যেই ৫ জন মহাসম্মানিত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়, উনারা প্রত্যেকেই ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম
১. সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম: উনার মহাসম্মানিত মহাপবিত্র ইসিম বা নাম মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত হামযাহ্ আলাইহিস সালাম’। উনার সম্মানিত কুনিয়াত মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত আবূ ইয়া’লা আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত আবূ ‘আম্মারাহ্ আলাইহিস সালাম’। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচা ও মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই দুই দিক থেকে। প্রথমত সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার দিক থেকে এবং দ্বিতীয়ত বনূ সা’দ ইবনে বকর গোত্রের এক মহাসম্মানিত ব্যক্তিত্বা মুবারক অর্থাৎ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছালিছাহ্ আলাইহাস সালাম উনার দিক থেকে। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে অত্যন্ত মুহব্বত মুবারক করতেন। সুবহানাল্লাহ! তিনি ইরশাদ মুবারক করেন,
خَيْرُ اَعْمَامِىْ حَضْرَتْ حَمْزَةُ عَلَيْهِ السَّلَامُ
“সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমার শ্রেষ্ঠতম চাচা।” সুবহানাল্লাহ! (উসদুল গ¦বাহ্)
সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত নুবুওওয়াত ও রিসালাত মুবারক প্রকাশের ৫ম বছর সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ! তিনিই সেই সুমহান ব্যক্তিত্ব মুবারক যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দেয়ার কারণে আবূ জেহেলকে মহাসম্মানিত মহাপবিত্র কা’বা শরীফ উনার পাশে প্রকাশ্যে সকলের সামনে ধনুক দ্বারা সজোরে আঘাত করেন। আঘাতে আবূ জেহেল রক্তাক্ত হয় এবং ছিটকে পড়ে যায়। অতঃপর তিনি বলেন,
اَتَشْتِمُهٗ وَاَنَا عَلٰى دِيْنِهٖ اَقُوْلُ مَا يَقُوْلُ فَرُدَّ ذٰلِكَ عَلَىَّ اِنْ اِسْتَطَعْتَ
“উনাকে তুই গাল-মন্দ করেছিস; অথচ আমি উনার সম্মানিত দ্বীন উনার উপরে আছি। আমি তাই বলি, যা তিনি বলেন। এখন পারলে আমাকে গাল-মন্দ কর দেখি?’
উনার বেমেছাল বীরত্ব এবং সাহসিকতা মুবারক সম্পর্কে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
وَالَّذِىْ نَفْسِىْ بِيَدِهٖ اِنَّهٗ لَمَكْتُوْبٌ عِنْدَ اللهِ فِى السَّمَاءِ السَّابِعَةِ حَضْرَتْ حَمْزَةُ عَلَيْهِ السَّلَامُ اَسَدُ اللهِ وَاَسَدُ رَسُوْلِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
“ঐ মহান আল্লাহ পাক উনার ক্বসম যেই মহান আল্লাহ পাক উনার কুদরতী হাত মুবারক-এ আমার মহাসম্মানিত মহাপবিত্র নূরুল আম্র মুবারক (প্রাণ মুবারক)! নিশ্চয়ই সপ্ত আসমানে মহান আল্লাহ পাক উনার নিকট লিখিত রয়েছেন, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি হচ্ছেন ‘আসাদুল্লাহ (মহান আল্লাহ পাক উনার সিংহ) এবং আসাদু রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সিংহ)।” সুবহানাল্লাহ!
তিনি উহুদের সম্মানিত জিহাদ মুবারক-এ মহাসম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। মহাসম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশের পূর্ব পর্যন্ত এই সম্মানিত জিহাদ মুবারক-এ তিনি একাই ৩০ জনের অধিক কাফির-মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
سَيِّدُ الشُّهَدَاءِ حَضْرَتْ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ
“সাইয়্যিদুশ শুহাদা অর্থাৎ সমস্ত শহীদগণ উনাদের সাইয়্যিদ হচ্ছেন- সাইয়্যিদুনা হযরত হামযাহ্ ইবনে আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম তিনি।” সুবহানাল্লাহ!
উনার জন্য স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করেন (কান্না মুবারক করেন)। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৬)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (১০)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৫)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৬)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৫)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৪)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)