নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সশরীর মুবারকে সংঘটিত পবিত্র মি’রাজ শরীফ অস্বীকার করায় মিশরের সুলতানের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা (৩)
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
যখন সাত বছর পুরা হয়ে গেলো, তখন ওই মেয়েটা বললো, এখনতো আমার যা টাকা-পয়সা ছিলো; সবশেষ হয়ে গেছে। তাহলে আপনি একটা কামাই-রোজগারের ব্যবস্থা করেন। এখন সুলতান কি কামাই-রোজগার করবে; সেতো কোন কাজ জানে না। সুলতান মনে মনে চিন্তা করলো; ওই যে কামারগুলি তাকে যে বুদ্ধি দিয়েছিলো; তাদের কাছে গেলে যদি একটা ব্যবস্থা হয়। এই চিন্তা করে সুলতান সেখানে গেলো; গিয়ে তাদের সাথে কথা-বার্তা বললো; আমার কিছু কামাই-রোজগার করা দরকার।
কামাররা জিজ্ঞেস করলো, আপনি কোন কাজ জানেন? সুলতান বললো, না আমি কোন কাজ জানি না। তখন তারা পরামর্শ দিলো, যে আপনি একটা টুকরি কিনেন। টুকরি কিনে মিন্তিগিরি/কুলিগিরি করেন। মানুষ মাল কিনে নিয়ে যায় বাজার থেকে; সেখান থেকে বোঝা বয়ে নিয়ে যাবেন, মানুষ পয়সা দিবে; আপনার সংসার চলবে। সুলতান রাজি হলো, একটা টুকরি কিনলো, টুকরি কিনে মাল-সামানা টানলো সারাদিন; সারাদিন কুলিগিরি করে যে পয়সা পেলো; এ পয়সা দিয়ে তো চলে না। তাদের সদস্য সংখ্যা নয়জন। এভাবে কিছু দিন গেলো।
এখন সুলতান চিন্তা করতে থাকলো, তাহলে কি করা যায়? সে মনের দুঃখে চিন্তা করতে করতে সেই সমুদ্রের পাড়ে গেলো। মনের দুঃখে-কষ্টে সেখানে গেলো; গিয়ে চিন্তা করলো ওযু করে নামায আদায় করবে। সেই সুলতান যখন ওযু করতে নামলো, হঠাৎ তার হুশ ফিরে আসলো। সুলতান এতক্ষণ গায়েব ছিলো, এখন সুলতান জাহির হয়ে গেলো। সে জাহির হওয়া মাত্র চিৎকার করতে থাকলো, সেই ছূফি সাহেব কোথায়? আমাকে এত কষ্ট দিলো; সাত বছর সংসার! কুলিগিরি/মিন্তিগিরি! ইত্যাদি ইত্যাদি। সেই ছূফি সাহেবকে মৃত্যুদন্ড দিতে হবে। সুলতানতো খুব উত্তেজিত। আস্তে আস্তে সে যখন স্বাভাবিত হলো, তখন সবাই বললো, আপনি ১ সেকে- গায়েব ছিলেন। শুধুমাত্র মাথা নুইয়েছেন; গায়েব হয়েছেন আবার জাহির হয়েছেন। সুলতানতো খুব উত্তেজিত; না আমি সাত বছর সংসার করছি। সাতটা সন্তান হয়েছে। তারপর আমি কুলিগিরি করেছি। সবাই তো তাজ্জব! আপনি বলেন কি? আপনি তো মাত্র ১ সেকে- অদৃশ্য ছিলেন। তাহলে সাত বছর গেলো কোথায়? এদিকে সুলতানতো কোনমতেই মানবে না। ছূফি সাহেবকে মৃত্যুদন্ড দিতে হবে।
হযরত শেখ শাহাবুদ্দীন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি তিনি বুঝলেন, সেতো উত্তেজিত; এখন বললে সে বুঝবে না। তিনি শুধু বললেন, না আপনি আপনার লোকজন যারা রয়েছে তাদের জিজ্ঞেস করেন; আপনি মাত্র ১ সেকে- গায়েব ছিলেন। বলে আস্তে করে তিনি আড়ালে গিয়ে তিনিও অদৃশ্য হয়ে গেলেন। উনিও ঠিক ওখান থেকে চোখের পলকে মিশর থেকে সিরিয়াতে পৌঁছে গেলেন। এখন সুলতানতো উনাকে খুজে পায় না। উনি গায়েব। এদিকে তিনি সিরিয়াতে গিয়ে সুলতানের কাছে চিঠি পাঠালেন। সুলতান! তুমি যে মি’রাজ শরীফ বিশ্¦াস করো না; এখন কি বিশ্বাস করবে? তুমি দেখো; তোমার ওখান থেকে চোখের পলকে আমি মিশর থেকে সিরিয়া আসলাম; এক পলকে। আবার তুমি যে এক পলক ছিলে; তুমি সাত বছর সংসার করলে; সাতজন সন্তান হলো; তুমি শেষে কুলিগিরি/মিন্তিগিরি করলে; কতকিছু করলে। তোমার সভাসদ, আমির, উমরা সেখানে যারা ছিলো আলেম, ওলামা সকলে স্বাক্ষী দিচ্ছে তুমি মাত্র ১ সেকেন্ড গায়েব ছিলে। এটা যদি স্বাভাবিক হয়; তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মি’রাজ শরীফে গেলেন; সেটা স্বাভাবিক হবে না কেন? উনারটা তো আরো সূক্ষ্ম বিষয়; তখন সুলতান মানলো; সে স্বীকার করলো। সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের তিনটি বিশেষ খুছূছিয়ত মুবারক-
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গরুর গোশতে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান পক্ষ থেকে উম্মতের ১২ হাজার কুরবানী করার ঐতিহাসিক অকাট্য দলীল (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












