মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের তারিখ অবশ্যই পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ, কখনোই ৮ তারিখ নয়

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, রাত ৩:০০
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের তারিখ অবশ্যই পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ, কখনোই ৮ তারিখ নয়
পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস এলেই বক্তাদের আলোচনার বিষয় হওয়া উচিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান, মান, ফাযায়িল- ফযিলত মুবারক সংশ্লিষ্ট সকল বিষয়। কিন্তু না, দেখা যায় ভিন্ন চিত্র। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফের মুবারক তারিখ নিয়ে কত রকম মতভেদ আছে, কত ইখতিলাফ আছে সে নিয়ে বক্তারা নাতিদীর্ঘ আলোচনা করতে থাকে। অথচ সেটার কোন প্রয়োজনই নেই। উনার মর্যাদা মুবারক যত আলোচনা করা যাবে ততই রহমত মুবারক নাযিল হবে। কিন্তু তারিখের মতভেদ নিয়ে আলোচনায় কোনই লাভ নেই।
তারপরেও আজ বাধ্য হলাম লিখতে একজন বক্তার এক আলোচনা শুনে। সে জোর দিয়ে বলেছে নুরে মুজাসসাম হাবীবুল্লাহ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত বিলাদত দিবস ১২ই রবীউল আউওয়াল শরীফ নয় বরং ৮ই রবিউল আউওয়াল শরীফ।
আমরা আমাদের লেখা প্রমাণের জন্য দুটো প্রধান সূত্র ব্যবহার করবো।
১। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশের মাস রবীউল আউওয়াল শরীফ। (এতে কোন ইখতিলাফ নেই)
২। সম্মানিত বিলাদত দিবস অবশ্যই ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) কারণ নুরে মুজাসসাম হাবীবুল্লাহ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সোমবার এই বিশেষ কারণে রোজা পালন করতেন। (সম্মানিত হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত)
জানা যায়, আব্রাহার হাতি নির্মুলের বছর ছিল ৫৭০ ঈসায়ী এবং মুহররম মাস শেষ হবার ১৩ দিন পুর্বে। তবে সঠিক ইতিহাস হচ্ছে আব্রাহার হাতি নির্মুলের ঘটনা ঘটে পবিত্র ২২শে মুহররমুল হারাম শরীফ।
১। সে বছর মুহররম মাস শুরু হয়েছিল ২৩ শে ফেব্রুয়ারী ৫৭০ খৃষ্টাব্দ, ইয়াওমুল আহাদ বা রোববার থেকে।
(২১ শে ফেব্রুয়ারী চাঁদ দেখা যায়নি ফলে ২২ শে ফেব্রুয়ারী ৩০ দিন পূর্ণ করে ২৩ শে ফেব্রুয়ারী, রোববার থেকে মাস শুরু হয়েছিল)
২। মুহররমুল হারাম মাস শেষে ছফর শরীফ মাসের চাঁদ তালাশ করা হয় ২৩ শে মার্চ। সেদিন এস্ট্রনমিক্যালি চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল ফলে ধরা যাক ছফর শরীফ মাস শুরু হয়েছিলো ২৪ মার্চ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার থেকে।
অর্থাৎ সে বছর মুহররম মাস ২৯ দিনে পূর্ন হয়েছিলো বলেই ধরে নিচ্ছি।
৩। পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করা হয় ২১ শে এপ্রিল কিন্তু সেদিন এস্ট্রনমিক্যালি চাঁদ দেখা যাবার সম্ভাবনা ছিল না ফলে চাঁদ দেখা যায়নি। ছফর শরীফ মাস ত্রিশ দিনে পূর্ণ হয়ে পবিত্র রবীউল আউওয়াল মাস শুরু হয় ২৩ শে এপ্রিল থেকে।
যদি সে বছর পবিত্র রবীউল আউওয়াল মাস ২৩ শে এপ্রিল বুধবার থেকে শুরু হয়ে থাকে তবে আমরা পবিত্র ১২ই শরীফ ইয়াওমুল আহাদ বা রোববার দিন হচ্ছে। সে হিসেবে ক্যালেন্ডারের হিসাবটা নিম্নরূপ-
আরবী তারখি বার ইংরজেী তারখি
১লা রবীউল আউওয়াল শরীফ আরবয়িা বা বুধবার ২৩ এপ্রলি
২রা রবীউল আউওয়াল শরীফ খমসি বা বৃহস্পতবিার ২৪ এপ্রলি
৩রা রবীউল আউওয়াল শরীফ জুমুয়াবার ২৫ এপ্রলি
৪ঠা রবীউল আউওয়াল শরীফ সাবত বা শনবিার ২৬ এপ্রলি
৫ই রবীউল আউওয়াল শরীফ আহাদ বা রোববার ২৭ এপ্রলি
৬ই রবীউল আউওয়াল শরীফ ইছনাইন বা সোমবার ২৮ এপ্রলি
৭ই রবীউল আউওয়াল শরীফ ছুলাছা বা মঙ্গলবার ২৯ এপ্রলি
৮ই রবীউল আউওয়াল শরীফ আরবয়িা বা বুধবার ৩০ এপ্রলি
৯ই রবীউল আউওয়াল শরীফ খমসি বা বৃহস্পতবিার ১ মে
১০ই রবীউল আউওয়াল শরীফ জুমুয়াবার ২ মে
১১ই রবীউল আউওয়াল শরীফ সাবত বা শনবিার ৩ মে
১২ই রবীউল আউওয়াল শরীফ আহাদ বা রোববার ৪ মে
এখানে ৮ তারিখ হচ্ছে আরবিয়া বা বুধবার আর পবিত্র ১২ই শরীফ আহাদ বা রোববার হচ্ছে। এবার নীচের হিসেবটা পড়ুন।
আমরা উপরে ছফর শরীফ মাসের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম যে ২৩ শে মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল ফলে ছফর শরীফ মাস শুরু হয়েছিলো ২৪ মার্চ, ইছনাইন বা সোমবার থেকে। কিন্তু আসলে ছফর শরীফ মাসের মাসের চাঁদ সেদিন দেখা যায়নি ফলে ছফর শরীফ মাস শুরু হয়েছিলো ২৫ শে মার্চ মঙ্গলবার থেকে। আর পবিত্র রবীউল আউওয়াল মাসের চাঁদ তালাশ করা হয়েছিলো ২২ শে এপ্রিল, মঙ্গলবার। মঙ্গলবারও কোন কারণে চাঁদ দেখা যায়নি ফলে মাস শুরু হয়েছিলো ২৪ শে এপ্রিল বৃহস্পতিবার থেকে। তাহলে পবিত্র ১২ই শরীফ আসে ইছনাইন শরীফ বা সোমবার। নিচের ছকে দেখানো হলো-
আরবী তারখি বার ইংরজেী তারখি
১লা রবীউল আউওয়াল শরীফ খমসি বা বৃহস্পতবিার ২৪ এপ্রলি
২রা রবীউল আউওয়াল শরীফ জুমুয়াবার ২৫ এপ্রলি
৩রা রবীউল আউওয়াল শরীফ সাবত বা শনবিার ২৬ এপ্রলি
৪ঠা রবীউল আউওয়াল শরীফ আহাদ বা রোববার ২৭ এপ্রলি
৫ই রবীউল আউওয়াল শরীফ ইছনাইন বা সোমবার ২৮ এপ্রলি
৬ই রবীউল আউওয়াল শরীফ ছুলাছা বা মঙ্গলবার ২৯ এপ্রলি
৭ই রবীউল আউওয়াল শরীফ আরবয়িা বা বুধবার ৩০ এপ্রলি
৮ই রবীউল আউওয়াল শরীফ খমসি বা বৃহস্পতবিার ১ মে
৯ই রবীউল আউওয়াল শরীফ জুমুয়াবার ২ মে
১০ই রবীউল আউওয়াল শরীফ সাবত বা শনবিার ৩ মে
১১ই রবীউল আউওয়াল শরীফ আহাদ বা রোববার ৪ মে
১২ই রবীউল আউওয়াল শরীফ ইছনাইন বা সোমবার ৫ মে
কিন্তু দুই হিসেবেই পবিত্র ৮ রবীউল আউওয়াল শরীফ কখনো সোমবার হয় না। তাহলে বোঝা গেল ৮ তারিখের কোন গ্রহণযোগ্যতা নেই।
আমাদের কাছে কয়েকটি বিষয় নিশ্চিতভাবে আছে-
১। হস্তী বাহিনীর বছর অর্থাৎ ৫৭০ ঈসায়ী।
২। সে বছরের মুহররম মাস শেষ হবার ৮ দিন বাকী থাকতে হস্তি বাহিনীর ঘটনা ঘটে।
৩। তার আনুমানিক ৫০ দিন পর অর্থাৎ রবীউল আউওয়াল শরীফ মাসে বিলাদত শরীফ সংঘটিত হয়।
৪। অবশ্যই বিলাদত দিবস সোমবার। (হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত)
এবার আসেন হস্তি বাহিনীর ঘটনার কতদিন পরে বিলাদত শরীফ সংঘটিত হয়েছিল তা আমরা বের করি।
হস্তী বাহিনীর ঘটনার পর মুহররম মাস বাকী ছিলঃ ৮ দিন (যেহেতু মুহররমুল হারাম শরীফ মাস ত্রিশ দিনে শেষ হয়েছিলো)
ছফর শরীফ মাস: ৩০ দিনে পূর্ণ হয়।
রবীউল আউওয়াল শরীফ মাস: ১২ই শরীফ
---------------মোট: ৮+৩০+১২=৫০ দিন পূর্বের ঘটনা ।
অর্থাৎ বিলাদত শরীফের ৫০ দিন পূর্বে হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল এবং তা হয়েছিল মুহররমুল হারাম শেষ হবার ৮ দিন পূর্বে।
****উল্লেখ্য সে সময় খৃষ্টাব্দ ক্যালেন্ডার অর্থাৎ গ্রেগরীয়ান ক্যালেন্ডার ছিল না। আমরা চাঁদের হিসেব বের করার জন্য ব্যাক ক্যাল্কুলেশন করেছি।

-মুহম্মদ রূহুল হাসান

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৫ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে