পানিতে ডুবে মৃত্যুর হার বিশেষ উদ্বেগজনক।
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
সাঁতার শিখা সম্পর্কে হাদীছ শরীফেই উৎসাহ দেয়া হয়েছে। সাঁতার শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করা একান্ত দরকার।
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গত ৫ই জুলাই খবর শিরোনাম হয়- ‘ময়মনসিংহে এক দিনে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু’
এরপর দিন ৬ই জুলাই খবর শিরোনাম হয়- ‘কুড়িগ্রামে নালার পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর’
গতকাল খবর শিরোনাম হয়- ‘শরীয়তপুরে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু’
পত্রিকায় আরো খবর শিরোনাম হয়- ‘বরিশালের মেহেন্দিগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে গজারিয়া নদীতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।’
গ্রামেগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার সবচেয়ে বেশি। নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ, তার ওপর প্রায় বাড়ির সংলগ্ন পুকুর। ঘনবসতির দেশ বাংলাদেশ গিজগিজ করে বাস করতে হয়। কার ছেলে কোথায় পানিতে পড়ল খরব রাখা মুশকিল। বর্ষাকালে ঘটনা বেশি হয় কারণ চারিদিকে থৈ, থৈ পানি, তার পরেও এই মৃত্যু জন্য দায়ী মা-বাবা ও নিকটতম আত্মীয় স্বজনেরা। এজন্য একদম শিশু অবস্থা থেকে সাঁতার শেখা খুবই জরুরি।
পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে সরকার কাজ করছে বলে দাবী করছে। এজন্য ইন্টিগ্রেটেড কমিউনিটি বেইসড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন অ্যান্ড সুইম-সেইফ ফ্যাসিলিটিজ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। গত বছর ২২ ফেব্রুয়ারি প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। এর মেয়াদ তিন বছর। তবে প্রকল্প বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। আমরা বলতে চাই, প্রকল্প নেয়াই যথেষ্ট নয়; সেটার যথাযথ বাস্তবায়ন করা জরুরি।
বিশেষভাবে উল্লেখ্য সাঁতারকে মুমিনের অন্যতম হালাল আনন্দ বলে হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে। কিন্তু এ ইসলামী মূল্যবোধের সঞ্চার মুসলমানের সন্তান-সন্ততির মাঝে করা হচ্ছে না। নাউযুবিল্লাহ!
‘নিয়মিত সাঁতারে হৃদ্পেশির কার্যক্ষমতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা। পেশিগুলোও শক্তিশালী হয়ে ওঠে, হাড়ের জোড়াগুলো সবল হয়। শিশুর বাড়ন্ত শরীরের জন্য সাঁতার তাই অত্যন্ত ভালো ব্যায়াম।’ সাঁতার শরীরের মেটাবলিজম প্রক্রিয়া ত্বরান্বিত করে। মুটিয়ে যাওয়া শিশুর বাড়তি মেদ ঝরাতে সাঁতার অত্যন্ত কার্যকর। যেসব শিশু অ্যাজমায় ভুগছে, চিকিৎসকের পরামর্শে তাদের সাঁতারে অভ্যস্ত করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। শরীরের গোশতপেশিগুলো গঠনে সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে সাঁতারে। সাঁতারে ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গের সব ধরনের অঙ্গের সমন্বয় একসঙ্গে ঘটে বলে অল্প সময়ে পুরো শরীরেরই ব্যায়াম হয়ে যায়।
সঙ্গতকারণেই আমরা মনে করি, সাঁতারকে আক্ষরিকভাবে শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। এবং আলেম সমাজকেও সাঁতার শেখার বিষয়ে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। তাতে পানিতে ডোবা প্রতিরোধের পাশাপাশি একটা সুস্থ প্রজন্মও তৈরী হবে ইনশাআল্লাহ।
বিশেষ করে বর্তমানে মোবাইলে বুদ হয়ে থাকা শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে খুব সহজে এবং সাবলীলভাবে মুক্ত ও শরীর চর্চায় ব্যস্ত রাখতে পারে সাতার শেখার ও কাটার প্রেরণা।
সঙ্গত কারণেই সাঁতার শিক্ষায় জনসচেতনা ও আগ্রহী তৈরীতে সরকারকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












